Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান ইসরায়েলের

আন্তর্জাতিক

এক্সিওস
15 June, 2025, 01:20 pm
Last modified: 15 June, 2025, 01:22 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান ইসরায়েলের

ইসরায়েল চায়, যুক্তরাষ্ট্র যেন সরাসরি অভিযানে অংশ নিয়ে ইরানের পারমানণবিক স্থাপনা ‘ফরদো’ ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করে।
এক্সিওস
15 June, 2025, 01:20 pm
Last modified: 15 June, 2025, 01:22 pm
ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত স্থান পরিদর্শন করছেন ইসরায়েলের সৈন্যরা, শনিবার তেল আবিবের কাছে রামাত গান শহরে। ছবি: জ্যাক গুজ/এএফপি

শুক্রবার ভোরে ইরানে হামলার পর গত ৪৮ ঘন্টায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে আহ্বান জানিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির দুইজন সরকারি কর্মকর্তা।

ইরানের অন্যতম পারমানণবিক স্থাপনা 'ফরদো' ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূগর্ভস্থ হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নয়, এটি ধ্বংস করতে প্রয়োজন 'বাঙ্কার বাস্টার' বোমা ও ভারী বোমারু বিমানের, যা ইসরায়েলের নেই। 

তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন অস্ত্র রয়েছে এবং সেই সাথে তা ইরানের কাছাকাছি অবস্থানেও আছে।

এই কারণেই ইসরায়েল চায়, যুক্তরাষ্ট্র যেন সরাসরি অভিযানে অংশ নিয়ে 'ফরদো' স্থাপনাটি ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করে।

তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই অনুরোধে সাড়া দেয়নি। বরং ইরান যদি ইসরায়েলের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্র 'অবৈধ প্রতিক্রিয়া' হিসেবে গণ্য করবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে মাত্র একটি স্থাপনাতেও হামলা চালায়, তা দেশটিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে।

তবে ইসরায়েলের সাম্প্রতিক এই অভিযানের পরও যদি 'ফরদো' কেন্দ্র চালু থাকে, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্য ইসরায়েলের পূরণ হবে না। 

যদিও এক ইসরায়েলি কর্মকর্তা মার্কিন গণমাধ্যম এক্সিওস–কে জানায়, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই অভিযানে যোগ দিতে পারে। তার দাবি, সাম্প্রতিক এক ফোনালাপে নেতানিয়াহুকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে শুক্রবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। 

যদিও শনিবার এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখনো ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

গেল শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে এক্সিওস–কে বলেন, 'আজ যা ঘটবে, তা ঠেকানো সম্ভব নয়।' 

তিনি আরও বলেন, 'ইরান যদি চায়, তাহলে আমরা এখনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারি। আর এর সবচেয়ে দ্রুত উপায় হলো—ইরান যেন তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসে।'

এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার বলেন, 'এই পুরো অভিযান তখনই শেষ হবে, যখন ফরদো সম্পূর্ণরূপে ধ্বংস হবে।'

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ফরদো পারমাণবিক স্থাপনাটি ধ্বংসে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। এক ইসরায়েলি সূত্রের মতে, বিষয়টি এখনও যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন, এবং তারা আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এতে সম্মতি দেবেন।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / পারমাণবিক স্থাপনা / ইরান আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net