Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সিন্ধু চুক্তি স্থগিতের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ার কথা জানাল পাকিস্তান

আন্তর্জাতিক

রয়টার্স
29 April, 2025, 07:40 pm
Last modified: 29 April, 2025, 07:58 pm

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

সিন্ধু চুক্তি স্থগিতের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ার কথা জানাল পাকিস্তান

পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক সোমবার রাতে রয়টার্সকে বলেন, ইসলামাবাদ অন্তত তিনটি ভিন্ন আইনি পথে এগোনোর পরিকল্পনা করছে।
রয়টার্স
29 April, 2025, 07:40 pm
Last modified: 29 April, 2025, 07:58 pm
২৪ এপ্রিল, ২০২৫, পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর শুকনো নদীর তীরে হাঁটছে মানুষ। ফাইল ছবি: রয়টার্স/ইয়াসির রাজপুত

একতরফাভাবে ভারতের নেওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির এক মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয় ভারত।

পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক সোমবার রাতে রয়টার্সকে বলেন, 'ইসলামাবাদ অন্তত তিনটি ভিন্ন আইনি পথে এগোনোর পরিকল্পনা করছে। এর মধ্যে একটি হলো বিষয়টি বিশ্বব্যাংকের কাছে উত্থাপন করা।'

তিনি বলেন, 'পাকিস্তান স্থায়ী সালিসি আদালত অথবা হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত-এও অভিযোগ দায়েরের চিন্তা করছে।'

এই অভিযোগে বলা হতে পারে, ভারত ১৯৬০ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল অ্যান্ড ট্রিটিজ লঙ্ঘন করেছে।

আকিল মালিক বলেন, 'আইনি কৌশল নিয়ে পরামর্শ প্রায় শেষ পর্যায়ে।'

তিনি আরও জানান, কোন পথে মামলা করা হবে, সে সিদ্ধান্ত 'শিগগিরই' নেওয়া হবে। সম্ভবত একাধিক পথে একযোগে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেননি।

গত সপ্তাহে কাশ্মীরে হামলার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।

ভারত বলেছে, যতক্ষণ না 'পাকিস্তান বিশ্বাসযোগ্য ও চূড়ান্তভাবে সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ত্যাগ করছে' ততক্ষণ পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে। এই হামলায় ২৬ জন নিহত হন।

ভারত বলছে, তারা যে তিনজন হামলাকারীকে শনাক্ত করেছে তাদের মধ্যে দুজন পাকিস্তানের।

তবে পাকিস্তান এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

এর জবাবে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, 'পাকিস্তানের প্রাপ্য পানি বন্ধ বা স্থগিত করলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।'

পাকিস্তানও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে।

পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে তিনটি যুদ্ধের মধ্যে দুইটি লড়েছে কাশ্মীর ইস্যুতে। দুই দেশই কাশ্মীরের একটি অংশ শাসন করে, কিন্তু দুজনই অখণ্ড কাশ্মীরের দাবিদার।

সিন্ধু পানি চুক্তি ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচিতে সই হয়। ৯ বছর আলোচনার পর ভারত ও পাকিস্তান এই চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, সিন্ধু নদী ব্যবস্থার তিনটি পূর্ব দিকের নদী—সুতলজ, বেয়াস ও রবির সব পানি ভারতের জন্য 'নিষেধাজ্ঞা ব্যতীত ব্যবহারযোগ্য' হিসেবে নির্ধারিত হয়। আর পশ্চিম দিকের নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাব থেকে পাকিস্তান পানি পায়।

এই নদীগুলো পাকিস্তানের ৮০ শতাংশের বেশি কৃষিকাজ এবং এক-তৃতীয়াংশ জলবিদ্যুৎ উৎপাদন উৎপাদনের প্রধান উৎস।

৬০ বছরেরও বেশি সময় ধরে, যুদ্ধ ও কূটনৈতিক বিপর্যয়ের মধ্যেও চুক্তিটি টিকে ছিল। ভারত-পাকিস্তান সম্পর্কের অনেক কিছুই অনিশ্চিত হলেও, পানি ছিল একমাত্র নিশ্চিত বিষয়।

আকিল মালিক আরও জানান, ইসলামাবাদ যে চতুর্থ কূটনৈতিক পথটি বিবেচনা করছে, তা হলো — বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে পারে।

তিনি বলেন, 'সব বিকল্প পথ নিয়ে আমরা আলোচনা করছি। সব উপযুক্ত ও প্রাসঙ্গিক ফোরামে আমরা বিষয়টি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছি।'

তিনি আরও বলেন, 'এই চুক্তি একতরফাভাবে স্থগিত করা যাবে না এবং এটিকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যাবে না। চুক্তিতে এমন কোনো ধারা নেই।'

অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান কুশবিন্দর ভোরা বলেন, '(পাকিস্তানের জন্য) খুব সীমিত বিকল্প রয়েছে। আমি বলতে পারি যে আমাদের (ভারতের) পদক্ষেপের পক্ষে যথেষ্ট শক্তিশালী যুক্তি রয়েছে।'

উভয় দেশের সরকারি কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা বলছেন, 'ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করতে পারবে না। কারণ চুক্তি অনুযায়ী ভারত শুধুমাত্র তিনটি নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে —তবে বড় ধরনের পানি সংরক্ষণ বা বাঁধ তৈরি করার অনুমতি নেই দেশটির।'

তবে তারা সতর্ক করে বলেন, কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে।

ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে পানির ঘাটতিতে ভোগা কৃষকরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

Related Topics

টপ নিউজ

ভারত / পাকিস্তান / কাশ্মীর / সিন্ধু পানি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net