Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ভারতে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আনছে এয়ারটেল, স্পেসএক্সের সঙ্গে চুক্তি 

আন্তর্জাতিক

রয়টার্স
11 March, 2025, 09:15 pm
Last modified: 11 March, 2025, 09:23 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

ভারতে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আনছে এয়ারটেল, স্পেসএক্সের সঙ্গে চুক্তি 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ পর এ ঘোষণা এল। 
রয়টার্স
11 March, 2025, 09:15 pm
Last modified: 11 March, 2025, 09:23 pm
ফাইল ছবি/রয়টার্স

ভারতে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চালু করতে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসেক্সের সঙ্গে চুক্তি করেছে এয়ারটেল।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় টেলিকম সংস্থাটি জানিয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের স্টারলিংক সরঞ্জাম ও পরিষেবা প্রদানে স্পেসএক্স ও এয়ারটেল একসঙ্গে কাজ করবে। পাশাপাশি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে। তবে স্পেসএক্সকে ভারতে স্টারলিংকের ইন্টারনেট বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে।

আরও বলা হয়েছে, এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে ভারতে যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টারলিংক কীভাবে এগোতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে চুক্তিতে। স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে ইতোমধ্যেই ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গে কাজ করছে এয়ারটেল। এর সঙ্গে স্টারলিংক যুক্ত হলে প্রান্তিক এলাকাগুলোতে এয়ারটেল নিজের পরিষেবার ব্যবসায়িক কলেবর বাড়াতে পারবে।

এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক গোপাল মিত্তল বলেছেন, 'স্পেসএক্সের সঙ্গে অংশীদারে স্টারলিংক পরিষেবা আনার এই পদক্ষেপ এয়ারটেলের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আমাদের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ।'

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ পর এ ঘোষণা এল। 

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / স্টারলিংক / ভারত / এয়ারটেল / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net