Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

বাংলাদেশ

বাসস
25 February, 2025, 08:30 pm
Last modified: 26 February, 2025, 02:53 pm

Related News

  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সবদিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করব, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।’
বাসস
25 February, 2025, 08:30 pm
Last modified: 26 February, 2025, 02:53 pm
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: পিআইডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধু রাষ্ট্র সংস্কার নয়, আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি।

আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সংস্কার' প্রতিপাদ্যে এবারের স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে।

উপদেষ্টা আসিফ বলেন, 'অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সবদিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করব, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।'

তিনি বলেন, 'জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এ মূহুর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি করপোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।'

উপদেষ্টা আরও বলেন, 'দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাক্টিসের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একইসাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।'

নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারব। আশা করি বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।'

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, 'বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো উত্তরণ হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবো।'

Related Topics

টপ নিউজ

গণঅভ্যুত্থান / সংস্কার / জনগণ / সিটি করপোরেশন / অন্তর্বর্তী সরকার / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • ফাইল অনুমোদনে সচিবের স্বাক্ষর না থাকার অভিযোগ, প্রতিমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net