Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে! দেশে ফেরার আকুতি

বাংলাদেশ

মনোয়ার হোসেন
07 February, 2025, 08:45 pm
Last modified: 07 February, 2025, 08:44 pm

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে! দেশে ফেরার আকুতি

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হওয়া জাফর হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সরদারপাড়ার খায়রুল সরদারের ছেলে। সম্প্রতি মুঠোফোনে পরিবারকে পাচারের ঘটনা ও তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন জাফর।
মনোয়ার হোসেন
07 February, 2025, 08:45 pm
Last modified: 07 February, 2025, 08:44 pm
ছবি: সংগৃহীত

সাইপ্রাসে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে হচ্ছে যশোরের যুবক জাফর হোসেনকে। পাচারের শিকার হয়ে তাকে এ কঠিন পরিণতি ভোগ করতে হচ্ছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হওয়া জাফর হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সরদারপাড়ার খায়রুল সরদারের ছেলে। সম্প্রতি মুঠোফোনে পরিবারকে পাচারের ঘটনা ও তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন জাফর।

যুদ্ধের ময়দানে মৃত্যুর আতঙ্কে তিনি এখন বাড়ি ফেরার আকুতি জানাচ্ছেন। বাড়িতে তার দুই শিশু ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে, জাফরের এ পরিণতিতে আতঙ্ক ও দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তার পিতা খায়রুল সরদার, মা হাসিনা খাতুন এবং স্ত্রী খাদিজা খাতুন।

খায়রুল সরদার জানিয়েছেন, পাঁচ মাস আগে ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জাফর হোসেন। এ জন্য তাকে দিতে হয়েছিল নয় লাখ টাকা।

কিন্তু প্রতারণা করে দালালচক্র প্রথমে তাকে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে থাকতে হয় দুই মাস। এরপর দুবাই নিয়ে গিয়ে সেখানে তাকে বিক্রি করে দেয়।

শেষ পর্যন্ত জাফরের ঠাঁই হয় রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া এটির প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করে। এরপর থেকে দুই দেশের মধ্যে এখনো যুদ্ধ চলছে।

ছবি: সংগৃহীত

'রাশিয়ায় পৌঁছানোর পর প্রথমে তাকে আর্মিদের কাপড় পরিস্কার করতে হবে বলা হয়। পরে আসল সত্য জানা যায় — তাকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হবে,' বলেন খায়রুল।

তিনি আরও জানান, এখন তার ছেলে কান্নাকাটি করছেন। জাফর জানিয়েছে, যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশিদের একজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন।

'আমার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চাইছে; না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে,' খায়রুল সরদার সরকারের কাছে জাফরকে ফিরিয়ে আনার আকুতি জানান এভাবে।

এদিকে স্বামীর চিন্তায় কাঁদছেন জাফরের স্ত্রী খাদিজা খাতুন।

তিনি বলেন, "আমার স্বামী অনেক কষ্টে আছে। আমার স্বামীকে ফিরে পেতে চাই আমি। কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছিলেন, 'আমার সন্তান দুটোর তুমি দেখে রেখো।'"

ছবি: সংগৃহীত

পাচারের শিকার জাফরের পিতা-মাতার অভিযোগ, মামাতো ভাই মাহাবুবুর রহমানের মাধ্যমে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ হয় তাদের।

তবে মাহাবুবুর রহমান অস্বীকার করে বলেন, জাফরের বিদেশ যাওয়ায় তার মাধ্যমে এজেন্সির সঙ্গে কোনো যোগাযোগ ছিল।

'ঢাকার হাজি ক্যাম্প এলাকার তামান্না নামক এক মহিলার সঙ্গে যোগাযোগ করে বনানির ৪ নম্বর রোডের হাসান এজেন্সির মাধ্যমে জাফর বিদেশে যায়,' দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, 'এজেন্সিতে প্রথমে জাফরের পাসপোর্ট জমা দেওয়া হয় সাইপ্রাসে যাওয়ার জন্য। সাইপ্রাসের ভিসা না হওয়ার কারণে, দুই বছর পর বলে রাশিয়ায় পাঠাবে।

আমরা বলি, রাশিয়া যুদ্ধের দেশ – ওই জায়গায় তো নিরাপত্তা নেই। তবে তারা [এজেন্সি] নিরাপদ দাবি করে বলে, সেখানে ক্লিনারের কাজ করবে, যুদ্ধের কাহিনী তারা দেখতে পারবে না, জানবেও না।'

মাহাবুবুর রহমান জানান, জাফরের দেশে ফিরিয়ে আনতে তার পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে আবেদন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / যশোর / সাইপ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net