Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
25 January, 2025, 12:05 pm
Last modified: 25 January, 2025, 12:21 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব উতরাতে হবে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতে হবে বাছাইপর্ব।
টিবিএস রিপোর্ট
25 January, 2025, 12:05 pm
Last modified: 25 January, 2025, 12:21 pm

মাঠে নামলে সব দলেরই লক্ষ্য থাকে জেতার। প্রতিটি দলের কাছে জেতাই শেষ কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী দলেরও লক্ষ্য অভিন্ন ছিল। বরং জয়টা আরও বেশি চাওয়ার ছিল। এই জয়েই যে মিলে যেতো আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট। কিন্তু এমন ম্যাচে খেই হারালো বাংলাদেশের মেয়েরা, চরম ব্যাটিং ব্যর্থতায় মেনে নিলো বড় হার। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোড় হাতছাড়া করে বাংলাদেশকে এখন খেলতে বাছাইপর্ব। 

শনিবার সেন্ট কিটসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সম্ভাবনা জাগিয়ে তোলা বাংলাদেশ এই ম্যাচে কোনো লড়াই-ই করতে পারেনি। এটাই ছিল উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শেষ ম্যাচ। ২৪ ম্যাচে আটটিতে জিতেছে তারা। চারটি ম্যাচের ফল আসেনি, একটি ম্যাচ টাই হয়। ২১ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বর তারা। বাংলাদেশের হারে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। স্বাগতিক ভারতসহ তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। 

সুযোগ হাতছাড়া করার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটির পক্ষে শারমিন আক্তার সুপ্তা কেবল উল্লেখ করার মতো রান করেন। এর বাইরে তিনজন করেন দুই অঙ্কের রান। ম্যাচসেরা কারিশমা রামহারাক, জায়দা জেমসের দুর্বার বোলিংয়ের সামনে বাংলাদেশ চারজন রানের খাতাই খুলতে পারেননি। ৪৩.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে কিয়ানা জোসেফ, সিমেইন ক্যাম্পবেল, ডিন্ড্রা ডোটিনদের ব্যাটে ২৭.৩ ওভারেই (১৩৫ বল হাতে রেখে) জিতে যায় ক্যারিবীয় মেয়েরা। 

ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি থেকে ৪৫ রান পায় স্বাগতিকরা। অধিনায়ক হেইলি ম্যাথুস ৩৩ বলে ৩টি চারে ২২ রান করে নাহিদা আক্তারের শিকারে পরিণত হন। দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন কিয়ানা ক্যাম্পবেল। ৬৬ বলে ৫টি চারে ৩৮ রান করা কিয়ানাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফা আক্তার। তৃতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৯ রানের জুটি গড়ে দলকে জেতান ক্যাম্পবেল ও ডোটিন। ৪৭ বলে ২টি চারে ২৫ রানে অপরাজিত থাকেন ক্যাম্পবেল। ১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডোটিন। বাংলাদেশের নাহিদা ও মারুফা একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সুপ্তা। ডানহাতি এই ব্যাটার ৫৮ বলে ৫টি চারে ৩৭ রান করেন। ফারজানা হক পিঙ্কি ২২, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ ও সোবহানা মোস্তারী ২৫ রান করেন। ২৫ রান তুলতে ৬২ বলে খেলেন সোবহানা। এই চারজনের বাইরে আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। অসাধারণ বোলিং বাংলাদেশের ব্যাটারদের দিক ভুলিয়ে দেওয়া কারিশমা ৬.৫ ওভারে মাত্র ১২ রানে ৪টি উইকেট নেন। ৭ ওভারে ১৫ রানে ২ উইকেট পান জায়দা। একটি করে উইকেট পান চেরি-অ্যান ফ্রেজার, হেইলি ম্যাথুস ও অ্যাফি ফ্লেচার।  

বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজের মেয়েদেরও সরাসরি বিশ্বকাপে খেলা হচ্ছে না। ২৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বর দল তারা। বিশ্বকাপে খেলতে দুই দলকেই উতরাতে হবে বাছাইপর্ব। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতে হবে বাছাইপর্ব। উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পরের দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই দুই দলও খেলবে বাছাইপর্ব। সঙ্গে থাকবে র‌্যাঙ্কিং থেকে আসা থাইল্যান্ড ও স্কটল্যান্ড। ছয় দলের বাছাইপর্বের সেরা দুই দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ক্রিকেট দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল / নারী ক্রিকেট দল / নারী দলের ওয়েস্ট ইন্ডজ সফর / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’
  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net