Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার

খেলা

টিবিএস রিপোর্ট
02 November, 2024, 03:05 pm
Last modified: 02 November, 2024, 03:17 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সকালের নাশতায় নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন নারী ফুটবলাররা।
টিবিএস রিপোর্ট
02 November, 2024, 03:05 pm
Last modified: 02 November, 2024, 03:17 pm

সাফজয়ী বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ এ সংবর্ধনা দেওয়া হয়। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে নারী ফুটবল দলটি। 

এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা নারী দল। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ফুটবলাররা। প্রাথমিকভাবে শুনে সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। 

সাফজয়ী ফুটবলাররা নিজেদের স্বাক্ষরিত জার্সি ও ফুটবল উপহার দেন প্রধান উপদেষ্টাকে। সংবর্ধনা ও প্রধান উপেদষ্টার সঙ্গে ফুটবলারদের আলোচনার বিস্তারিত নিয়ে পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, কেবল কমিটির সদস্যই নন, এখন খেলোয়াড়রাও গুরুত্ব পাবেন। ফুটবলারদের উৎসাহিত করে বিজয়ের ধারা অব্যাহত রাখতে বলেছেন প্রধান উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা সাফজয়ী নারী ফুটবল দলকে সকালের নাশতায় আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার খুব ধৈর্যসহকারে দলের প্রত্যেকের কথা শুনেছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন, সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। নারী দলের খেলোয়াড়রা প্রত্যেকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন।' 

'তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। আবাসন সমস্যা, অনুশীলন, বেতন, বেতন কাঠামো সবকিছু নিয়ে কথা হয়েছে। খুবই খোলামেলা আলোচনা হয়েছে। এখানে সব বিষয় এসেছে। এই সবগুলো বিষয় আমরা দেখব, সে জন্য উনারদেরকে নির্দিষ্টভাবে দুই-তিন দিনের মধ্যে লিখিত দিতে বলা হয়েছে, সরাসরি সেটা আমি স্যারকে পৌঁছে দেব।' যোগ করেন তিনি। 

বছরজুড়ে নারী ফুটবলাররা বেশি ম্যাচ খেলার সুযোগ পান না। এরপরও এমন সাফল্যের পেছনে ক্যাম্পের কথা উল্লেখ করেছেন সাবিনা-ঋতুপর্ণারা। সারা বছর ক্যাম্প হওয়ায় সাফল্য মিলেছে বলে বিশ্বাস তাদের। এ কারণে ভবিষ্যতে বছরব্যাপী ক্যাম্প চান তারা। ক্রীড়া উপদেষ্টা বলেন, 'নারী ফুটবলাররা জানিয়েছেন, ওনাদের ক্যাম্প সারা বছর চলার কারণে এমন সাফল্য এসেছে। এটাকে সারা বছর যেন রাখা যায়, সেই আবদার তারা জানিয়েছেন। সবগুলো দাবি লিখিত দিলে সহজে চিহ্নিত করতে পারব।'

ফুটবলার কোচ মিলিয়ে আজকের সংবর্ধনায় নারী দলের ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আজ দলের সঙ্গে ছিলেন না সহকারী কোচ ও গোলরক্ষক কোচ। এ দুজনের নাম তালিকায় ছিল না জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'বাফুফের প্রেসিডেন্ট দেশে ছিলেন না, যে কারণে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদের এখানে আনার ব্যবস্থা করেছি। সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।' 

গত বুধবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। ২০২২ সালে একই ভেন্যুতে নেপালকেই হারিয়ে প্রথমবার সাফ জয়ের স্বাদ নেয় তারা। আগেরবারের মতো এবারও সাফজয়ী দলকে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলকে স্বাগত জানান ক্রীড়া উপদেষ্টা, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে পুরস্কার দেন এক কোটি টাকা। 

Related Topics

টপ নিউজ

সাফজয়ী নারী দল / নারী জাতীয় ফুটবল দল / নারী ফুটবল দল / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / সংবর্ধনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net