Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ছাদখোলা বাসে বাফুফে ভবনে সাফজয়ী নারী দল

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 04:10 pm
Last modified: 02 November, 2024, 02:27 pm

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

ছাদখোলা বাসে বাফুফে ভবনে সাফজয়ী নারী দল

সাফজয়ী নারী দলকে স্বাগত জানাতে বাফুফে ভবনে আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 04:10 pm
Last modified: 02 November, 2024, 02:27 pm

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নের মুকুট জেতার পরের দিন দুপুরে দেশে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। 

বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। ছাদখোলা বাসে নারী দলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়ে যাওয়া হয় সন্ধ্যা ৭টার দিকে। বিকাল ৪টার দিকে বাফুফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাসটি। বাসে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুই পাশে উপস্থিত ফুটবলপ্রেমীদের জানানো অভিনন্দনের জবাব দেন ফুটবলাররা। 

নারী দলকে স্বাগত জানাতে বাফুফে ভবনে আছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ বাটলার। অধিনায়ক সাবিনা এখনও কথা বলেননি।

২০২২ সালে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো সাফ জয়ের স্বাদ নেন বাংলাদেশের মেয়েরা। সেবারও ছাদখোলা বাসে নারী দলকে বিমানবন্দর থেকে বাফুফে নিয়ে যাওয়া হয়। যদিও এমন প্রস্তুতি ছিল না বাফুফের। ছাদখোলা বাস নিয়ে মিডফিল্ডার সানজিদা আক্তারের এক ফেসবুক পোস্টের পর প্রস্তুত করা হয় বাসটি। এবারও নারী দলের ফুটবলাররা বিষয়টি মনে করিয়ে করিয়েছিলেন। 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দলের দুপুর ২টা ১৫ মিনিটে আসার কথা থাকলেও কিছুক্ষণ পরে এসে পৌঁছায়। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। পৌনে একটার দিকে ফুল দিয়ে সাজানো শুরু হয় বাসটি। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে এসেছেন শিরোপাজয়ীদের বরণ করে নিতে। আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নারী ফুটবল দল / নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ / ছাদখোলা বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • একুশে পদক পেলেন সাফজয়ী সাবিনারা
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net