Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রাজধানীতে ডিম, সবজি ও মসলার বাজার ঊর্ধ্বমুখী

বাংলাদেশ

শাহাদাত হোসেন
17 May, 2024, 08:00 pm
Last modified: 18 May, 2024, 02:35 pm

Related News

  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

রাজধানীতে ডিম, সবজি ও মসলার বাজার ঊর্ধ্বমুখী

রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা। কোথাও কোথাও প্রতি ডজন ১৬৫ টাকায়ও বিক্রি হচ্ছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়। অথচ একদিন আগেও বাদামি ডিম বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়।
শাহাদাত হোসেন
17 May, 2024, 08:00 pm
Last modified: 18 May, 2024, 02:35 pm
ফাইল ছবি/সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনে আরও ১৫ টাকা বেড়েছে। সবজির দাম এখনও উর্ধ্বমুখী। আবার ঈদুল আযহাকে সামনে রেখে গত বছরের তুলনায় মসলার দাম এবার প্রায় ৩০ থেকে ৪৭ শতাংশ বেশি। 

ব্যবসায়ীরা বলছেন, গত মাসজুড়ে টানা তীব্র তাপপ্রবাহের কারণে ডিম ও সবজির সরবরাহে সংকট রয়েছে। আবার ঈদুল আযহার কারণে চাহিদা বেড়ে যাওয়া এবং টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে প্রায় সব ধরনের মসলার দাম উর্ধ্বমুখী।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত মাসের গরমে কৃষকদের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে চাহিদা অনুপাতে বাজারে সবজি আসছে না। কৃষক পর্যায়েই দাম বেশি। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। বাজারে এখন কিছু মৌসুমি সবজি পর্যাপ্ত থাকার কথা থাকলেও সে পরিমাণে বাজারে আসেনি। সেগুলো বাজারে আসলে আশা করি দাম কমবে।  

রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা। কোথাও কোথাও প্রতি ডজন ১৬৫ টাকায়ও বিক্রি হচ্ছে। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়। অথচ একদিন আগেও বাদামি ডিম বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়। 

গত সপ্তাহে প্রতি ডজন বাদামি ডিম ১৪০-১৫০ টাকায় ও সাদা ডিম ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ব্রয়লার মুরগি আগের মতোই প্রতি কেজি ২১০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৩৬০-৩৮০ টাকায়। 

এ বিষয়ে রাজধানীর মেরুল বাড্ডার ক্রেতা মো. শরিফুল ইসলাম টিবিএসকে বলেন, 'ডিম কিনলাম প্রতি ডজন ১৬৫ টাকায়। কয়েকদিন আগে ১৩০ টাকায় কিনেছি। প্রায় সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। সরকার কয়েকদিন পর পর দাম নির্ধারণ করে দেয়, কিন্তু এটা ব্যবসায়ীরা মানেন না। বাজার তদারকির অভাবে সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। 

এদিকে সবজির বাজারে এখনও উত্তাপ কমেনি। কাঁচামরিচ গত দুইদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। 

এছাড়া মানভেদে বেগুন ৮০-১০০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা এবং ধুন্দল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। 

প্রায় প্রতি বছরই কুরবানির ঈদ সামনে রেখে দেশের বাজারে এক-দুই মাস আগে থেকেই বাড়তে শুরু করে বিভিন্ন মসলাজাতীয় পণ্যের দাম। এ বছরও এসব পণ্যের দাম বেড়েছে ও বাড়ছে।

মসলার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতিকেজি এলাচ বিক্রি হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার ৮০০ টাকায়।

এছাড়া আমদানি করা প্রতি কেজি রসুন ২৩০-২৪০ টাকা, দেশি রসুন ২০০-২২০ টাকা, দেশি আদা ৪০০-৪৫০ টাকা এবং আমদানি করা আদা ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, হলুদ ৪২০-৫০০ টাকা, জিরা ৬৫০-৮৫০ টাকা, দারুচিনি ৫০০-৫৯০ টাকা, লবঙ্গ ১৫০০-১৮০০ টাকা, ধনে ১৪০-১৬০  টাকা এবং তেজপাতা বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হিসেবে, গত এক বছরের ব্যবধানে রসুন ৩৬-৪৫ শতাংশ, হলুদ ৪৪-৪৬ শতাংশ, আদা ২৮ শতাংশ, দারুচিনি ১২ শতাংশ ও এলাচের দাম বেড়েছে ৪৭ শতাংশ।

মসলার দাম বাড়ার পেছনে টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ টিবিএসকে বলেন, 'ডলারের দাম বাড়লে একদিকে আমদানি খরচ বেড়ে যায়। আবার অপরদিকে ডলারের বিপরীতে বাড়তি শুল্ক দিতে হয়। এখন আন্তর্জাতিকভাবেই মসলার বাজারেও হঠাৎ হঠাৎ দাম বাড়ে-কমে।'

সার্বিক বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন টিবিএসকে বলেন, মসলার দাম সবসময় দেখা যায় কুরবানির ঈদ আসলে এক-দুইমাস আগেই বেড়ে যায়। মসলার কিন্তু সংকট বাজারে দেখা যায় না। কিন্তু প্রতিবার দাম বাড়লেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ কারণে ব্যবসায়ীরাও এখন আর কাউকে তোয়াক্কা করছেন না। যে যার মতো দাম বাড়াচ্ছেন। 
 
Related Topics

টপ নিউজ

বাজার / ডিম / সবজি / মসলা / ঈদ / দাম / বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • সাভারের চামড়া শিল্প নগরীতে ৪ ঘণ্টায় এলো ২৫ হাজার চামড়া, দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের আক্ষেপ
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net