Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কে-পপ তারকা কারিনার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে; ভক্তদের কাছে চাইলেন ক্ষমা 

বিনোদন

টিবিএস ডেস্ক
07 March, 2024, 10:30 pm
Last modified: 09 March, 2024, 01:50 pm

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

কে-পপ তারকা কারিনার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে; ভক্তদের কাছে চাইলেন ক্ষমা 

দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই। 
টিবিএস ডেস্ক
07 March, 2024, 10:30 pm
Last modified: 09 March, 2024, 01:50 pm
ছবি: গেটি ইমেজেস

প্রেম করছেন কে-পপ শিল্পী কারিনা; এমন খবর ছড়িয়ে পড়তেই তারকার ভক্তরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। বরং এই খবরে ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খবর বিবিসির। 

এমনকি অনেকে তাকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন। এমতাবস্থায় কারিনা ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করে ক্ষমা চেয়েছেন। 

মূলত অভিনেতা লি জে উকের সাথে সম্পর্কে জড়িয়েছেন কারিনা। এই খবর জনসম্মুখে আসাতেই ঘটে বিপত্তি। 

চিঠিতে কারিনা বলেন, "আপনাদের কাছে আচমকা বিষয়টি উপস্থাপন হওয়ায় আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।" একইসাথে ২৩ বছর বয়সী এই তারকা ভবিষ্যতে আরও পরিপক্ব আচরণ করার প্রতিশ্রুতি দেন। 

তবে ভক্তদের ক্ষোভ যেন থামছেই না। বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার এজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—'ভক্তদের দেওয়া ভালোবাসা আপনার জন্য কি যথেষ্ট নয়?' যদিও এই পপ তারকা ভক্তদের মনের এই ক্ষত দ্রুত সারিয়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

অভিনেতা লি জে উক; ছবি: গেটি ইমেজেস

অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের এজেন্সিই স্বীকার করে যে, তারা প্রেম করছেন। 

ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তারা। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার এর অন্যতম সদস্য গায়িকা কারিনা। ২০২০ সালের অক্টোবরে ব্যান্ডটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন তিনি। 

এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান কারিনা। গত বছর তাদের অ্যালবাম 'মাই ওয়ার্ল্ড' শুধু দক্ষিণ কোরিয়ায় ২১ লাখ কপি বিক্রি হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 
 
Related Topics

টপ নিউজ

কে-পপ / কে-পপ তারকা / প্রেমের সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • কে-পপ থেকে কে-ফুড: যুক্তরাজ্যে যেভাবে জনপ্রিয় হচ্ছে কোরিয়ান খাবার
  • 'ধর্মানুভূতিতে আঘাত', তাই ইংল্যান্ডের এক স্কুলে নিষিদ্ধ হলো ‘কে-পপ ডিমন হান্টার্স’-এর গান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net