Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
নারায়ণগঞ্জে ৬ দফা দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
29 June, 2020, 04:05 pm
Last modified: 29 June, 2020, 04:16 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

নারায়ণগঞ্জে ৬ দফা দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
29 June, 2020, 04:05 pm
Last modified: 29 June, 2020, 04:16 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সরকারি প্রণোদনাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১৪৫টি বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত মানবন্ধনটিতে পাঁচ শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশ নেন।

এ সময় বক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষণা অনুযায়ী ১৭ মার্চ থেকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবস্থিত প্রায় দেড়শ' বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় আড়াই হাজার শিক্ষক-কর্মচারী চরম আর্থিক সংকটে পড়েছেন। লকডাউনের কারণে প্রাইভেট টিউশনি বন্ধ রাখায় আর্থিক অনটনে থেকেও শিক্ষক-শিক্ষিকারা আত্মসম্মানের কথা ভেবে কারও কাছে সাহায্য চাইতে পারছেন না।

তারা বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়াবাড়িতে পরিচালিত হওয়ায় বাড়ি ভাড়া, শিক্ষক-শিক্ষিকাদের বেতন, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করতে না পারায় বিপুল পরিমাণ আর্থিক চাপের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এ অবস্থায় নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এই শিক্ষক সমাজ।

করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকারের কাছে তারা নন-এমপিওভুক্ত শিক্ষকদের মতো কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানসহ সহজ শর্তে ঋণ প্রদান ও প্রনোদনার ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের রেশন কার্ডের ব্যবস্থা, করোনাভাইরাসের সংক্রমণের হার কমে গেলে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি প্রদান, সহজ শর্তে কিন্ডারগার্টেন স্কুলসমূহকে নিবন্ধনের আওতায় আনা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মতো নিজ স্কুলের নামে জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের ছয়টি দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি এম.এ সিদ্দিক মিয়া, ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জি.এইচ. ফারুক, বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির মহাসচিব শেখ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / কিন্ডারগার্টেন / ক্যাম্পাস / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net