Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
30 November, 2023, 01:25 pm
Last modified: 30 November, 2023, 01:28 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ

চলতি বছরের ২১ মার্চ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
কুমিল্লা প্রতিনিধি
30 November, 2023, 01:25 pm
Last modified: 30 November, 2023, 01:28 pm
ছবি- টিবিএস

মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়ন দাখিল করেন  তিনি।  

কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচন করবেন শওকত মাহমুদ। 

শওকত মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ২০১২-২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ২১ মার্চ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। গুঞ্জন ছিল তিনি তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন, কিন্তু শেষ পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি। ওই আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন কিনেছেন হাজি মো. হোসেন নামে এক ব্যক্তি।

কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসেম খান।

এ আসনে মনোনয়ন বঞ্চিত হন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের  বর্তমান চেয়ারম্যান আবু জাহের। তারা সবাই স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ নেতা এহতেশাম হায়দার রুমিও নির্বাচন করবেন কুমিল্লা-৫ আসন থেকে।

এটি কুমিল্লার ১১টি আসনের মধ্যে একমাত্র সংসদীয় আসন, যেখানে বর্তমান সংসদ সদস্যের সাথে পাল্লা দেবার মতো একাধিক প্রার্থী আছেন।

এছাড়া কুমিল্লার এ আসনটি থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ২৯জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যার ধারেকাছেও ছিল না জেলার অন্য আসনগুলো। 

Related Topics

টপ নিউজ

শওকত মাহমুদ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net