Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
তফসিল ঘোষণার পর গ্রেপ্তার বিএনপির প্রায় ৪ হাজার নেতাকর্মী: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2023, 10:05 pm
Last modified: 24 November, 2023, 10:14 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

তফসিল ঘোষণার পর গ্রেপ্তার বিএনপির প্রায় ৪ হাজার নেতাকর্মী: রিজভী

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় তিনজন নিহত ও ৫৩৭ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
টিবিএস রিপোর্ট
24 November, 2023, 10:05 pm
Last modified: 24 November, 2023, 10:14 pm
ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির তিন হাজার ৮৭৫ জনের বেশি নেতাকর্মীকে 'অবৈধভাবে' গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এ সময়ের মধ্যে অন্তত তিনজন কর্মী মারা গেছেন।

রিজভী বলেন, ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৫টি মামলা হয়েছে। এসব মামলায় ১৪ হাজার ৬৯০ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিন হাজার ৮৭৫ জনের বেশি কর্মীকে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় তিনজন নিহত ও ৫৩৭ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার পতনের জন্য দল একযোগে আন্দোলন শুরু করার পর ২৮ জুলাই থেকে এ পর্যন্ত দলের ১৮ হাজার ৮৭১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৬৮ হাজার ৮০৩ বিএনপি নেতার বিরুদ্ধে এবং একজন সাংবাদিকসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।

১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

বিএনপি, জামায়াত এবং আরও কয়েকটি দল দীর্ঘদিন ধরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

রাজনৈতিক অচলাবস্থার মাঝে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী রাজধানীতে ২৮ অক্টোবর সমাবেশ ডাকলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে একজন পুলিশ সদস্য নিহত হন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মাঝপথে সমাবেশ স্থগিত করেন এবং পরদিন হরতাল ঘোষণা করেন। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়।

বিএনপি পরদিন হরতাল ও অবরোধ আহ্বান করে। জামায়াতে ইসলামী এবং একই দাবির পক্ষে থাকা অন্যান্য দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করে।

নির্বাচনের তফসিল ঘোষণার দিনও বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল তাদের পঞ্চম ধাপের অবরোধ পালন করেছে। তফসিল ঘোষণার প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় সারাদেশে বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / রুহুল কবির রিজভী / বিএনপি / গ্রেপ্তার / বিএনপি নেতাকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net