Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দৈত্যাকার বৈলাম: বিলুপ্তির হুমকিতে দেশের সবচেয়ে উঁচু গাছ

বাংলাদেশ

সামছুদ্দিন ইলিয়াস & মিজানুর রহমান ইউসুফ
20 August, 2023, 06:40 pm
Last modified: 20 August, 2023, 06:42 pm

Related News

  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

দৈত্যাকার বৈলাম: বিলুপ্তির হুমকিতে দেশের সবচেয়ে উঁচু গাছ

বৈলাম কাঠ লম্বা এবং একই সাথে হালকা হওয়ার কারণে এর উচ্চ চাহিদা ছিল। কক্সবাজারে নৌকা তৈরির জন্য এই গাছ একসময় ব্যাপকভাবে ব্যবহৃত হত। মানুষজন কাঠের জন্য নির্বিচারে বৈলাম গাছ কাটার কারণে এর সংখ্যা কমতে থাকে। 
সামছুদ্দিন ইলিয়াস & মিজানুর রহমান ইউসুফ
20 August, 2023, 06:40 pm
Last modified: 20 August, 2023, 06:42 pm
বিলুপ্তির হুমকিতে আছে দেশের সবচেয়ে উঁচু গাছ বৈলাম। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে এখন খুব কম বৈলাম গাছই টিকে আছে। ছবিটি সম্প্রতি টেকনাফ বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে তোলা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন

বৈজ্ঞানিক নাম অ্যানিসোপটেরা স্কেপুলা। স্থানীয়ভাবে পরিচিত বৈলাম গাছ হিসেবে। দেশের সবচেয়ে উঁচু এই বৃক্ষ ২০০ ফুটের বেশি লম্বা হয় অর্থাৎ ২০ থেকে ৩০ তলা ভবনের উচ্চতার সমান। তবে বছরের পর বছর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাসস্থান তৈরির জন্য নিধনের ফলে বাংলাদেশে বৈলাম গাছ এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে এখন কেবল ৪০-৪৫টি পরিণত বৈলাম গাছ অবশিষ্ট আছে। 

৩০ বছর আগেও এসব অঞ্চলে বৈলাম গাছ ছিল একটি পরিচিত দৃশ্য। তবে মানুষের বসবাসের জন্য বিপুল পরিমাণ গাছ কাটা হয়েছে। মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশের পরও বৈলাম গাছ নিধন হয়েছে। 

বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. রফিক হায়দার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অপরিকল্পিতভাবে বন জ্বালিয়ে কৃষি কাজে ব্যবহারের কারণেও গাছের অস্তিত্ব হুমকিতে পড়েছে।

পাশাপাশি, বৈলাম গাছের ফুলের জীবনচক্র ৩০ বছরের হওয়ায় এবং কাঠ সংগ্রহের জন্য উপযুক্ত হতে ৫০ বছর সময় লাগায় স্থানীয়রাও এই গাছ সংরক্ষণে উদাসীন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আতিকুর রহমান উল্লেখ করেছেন, বৈলাম গাছের প্রাকৃতিক পুনর্জন্ম দুর্বল। তিনি বলেন, স্বাভাবিকভাবেই, এর প্রজনন সীমাবদ্ধ। গাছের সংখ্যা বৃদ্ধি না পাওয়ায় বাংলাদেশে এটি বিপন্ন হওয়ার পথে।

একই কারণে গাছটি মালয়েশিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামের অন্যান্য আবাসস্থলে একই রকম বিপদের সম্মুখীন বলে জানান আতিকুর রহমান। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ২০১৭ সালে বৈলাম গাছকে গুরুতরভাবে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করেছে।

আতিকুর উল্লেখ করেন, বৈলাম কাঠ লম্বা এবং একই সাথে হালকা হওয়ার কারণে এর উচ্চ চাহিদা ছিল। কক্সবাজারে নৌকা তৈরির জন্য এই গাছ একসময় ব্যাপকভাবে ব্যবহৃত হত। মানুষজন কাঠের জন্য নির্বিচারে বৈলাম গাছ কাটার কারণে এই বৃক্ষের সংখ্যা কমতে থাকে। 

পরিবেশগত প্রভাব

বিশেষজ্ঞদের মতে বৈলাম গাছ ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এবং বাৎসরিক গড়ে ২,০০০-৩,০০০ মিলিমিটার বৃষ্টিপাত গাছটির জন্য উপকারী।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু তথ্য উদ্ধৃত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের বৈলাম বিষয়ক প্রধান গবেষক অধ্যাপক মোঃ আখতার হোসেন বলেন, গাছের প্রাথমিক আবাসস্থল কক্সবাজার অঞ্চলে গড় বৃষ্টিপাত গত তিন দশকে প্রায় ২৩৪ মিলিমিটার কমেছে। 

একইভাবে, গত ৪০ বছরে গড় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, তিনি যোগ করেন।

বিশ্বব্যাংকের 'হটার অ্যান্ড মোর হিউমিড উইথ ইরেটিক রেইনফল' সমীক্ষা অনুযায়ী, ১৯৮০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ০.৫. ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যেখানে চট্টগ্রামে বেড়েছে ০.৯ ডিগ্রি সেলসিয়াস। 

গবেষকরা বলেন, এই পরিবেশগত পরিবর্তনগুলি নির্দেশ করে যে, গত ৪০ বছরে জলবায়ু ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে যা বৈলামে সংখ্যা কমাতে প্রভাব ফেলেছে। 

ফুল ফোটার সময়ের উপর প্রভাব

২০২০ সালে প্রকাশিত 'ফেনোলজিকাল ট্রেইটস অব রিকালসিট্রেন্ট সিড-বেয়ারিং ট্রিস ইন বাংলাদেশ' নামক গবেষণা অনুযায়ী, বৈলাম গাছে ফুল ফোটার সবচেয়ে উপযুক্ত সময় মার্চ-এপ্রিল। আর বীজ সংগ্রহের সময় এপ্রিল থেকে মে। 

তবে গাছ রোপণের জন্য উপযুক্ত এপ্রিল ও মে মাসে বাংলাদেশে এখন তাপপ্রবাহ দেখা যায় এবং বৃষ্টিপাতও কম হয়। 

অধ্যাপক আখতার হোসেন বলেন, বৈলামের আবাসস্থল একটি 'মাইক্রো-ক্লাইমেট চেঞ্জ' এর সম্মুখীন হচ্ছে। যার ফলে বীজের অঙ্কুরোদগম ব্যাহত হচ্ছে এবং এর চারা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশে খুব কম মাতৃগাছ বাকি আছে, যেগুলো আবার বেশি বয়স্ক এবং বীজহীন। বাকিগুলোর বীজ চক্র অনিয়মিত এবং চারা টিকে থাকার হারও কম। 

অধিকন্তু, গাছটির পরিপক্কতার জন্য কমপক্ষে পঞ্চাশ বছর প্রয়োজন এবং সে কারণেই মানুষ কাঠের জন্য বৈলাম রোপণে আগ্রহী নয়।

মানুষ বনের ঝোপ পরিষ্কার ও আবর্জনা অপসারণ করার কারণে বৈলামের দুর্বল প্রজননের আরো এক কারণ। কেননা ফল পাকার সময়কালে বন পরিষ্কার করার ফলে বীজ অঙ্কুরিত হয় না। 

রক্ষার প্রচেষ্টা

বৈলামের অস্তিত্ব টিকিয়ে রাখতে কৃত্রিমভাবে চারা তৈরি ও পুনরুদ্ধারের পাশাপাশি জনসচেতনতার পরামর্শ দেন অধ্যাপক আখতার হোসেন। 

বনে এই অতি বিপন্ন গাছটির বিস্তৃতিতে আখতার হোসেনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জার্মপ্লাজম উদ্ভাবন করে ।

বৈলাম গাছের জিন সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্লোর জার্মপ্লাজমে শত শত বৈলাম চারা রোপণ করা হয়েছে। দুই বছরে ইনস্টিটিউটের নার্সারিতে প্রায় ১০ হাজার বৈলামের চারা উৎপাদন করা হয়েছে। 

বন বিভাগ ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চলে প্রায় ৮ হাজার চারা রোপণ করা হয়েছে।

আগামী ১০-২০ বছরের মধ্যে গাছ পরিপক্ক হয়ে ফুল ও বীজ উৎপাদন শুরু করলে প্রজাতিটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আখতার হোসেন।

বৈলাম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল ব্লকের নামকরণ করা হয়েছে গাছটির নামে। 
 

Related Topics

টপ নিউজ

বৈলাম গাছ / জলবায়ু পরিবর্তন / বিপন্ন গাছ / বিলুপ্তির হুমকি / সবচেয়ে উঁচু গাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net