Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মরিনহোর রেকর্ডে ভাঙন ধরিয়ে ইউরোপা লিগের রাজা সেভিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
01 June, 2023, 09:40 am
Last modified: 01 June, 2023, 09:45 am

Related News

  • রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন, প্রতিপক্ষ আটালান্টা
  • যে কারণে রোনালদোদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো
  • মরিনহোকে বরখাস্ত করল রোমা
  • ইউরোপা লিগ জেতা পুরো দল বিক্রি করে দিচ্ছে সেভিয়া!
  • মরিনহোর বিরুদ্ধে অভিযোগ আনলো উয়েফা 

মরিনহোর রেকর্ডে ভাঙন ধরিয়ে ইউরোপা লিগের রাজা সেভিয়া

রোমাকে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। গত নয় বছরে এটি তাদের পঞ্চম শিরোপা।
টিবিএস রিপোর্ট
01 June, 2023, 09:40 am
Last modified: 01 June, 2023, 09:45 am
চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেভিয়া খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

সেভিয়ার ছিলো কখনো ইউরোপা লিগের ফাইনালে না হারার রেকর্ড, আর হোসে মরিনহো কখনো ইউরোপিয়ান কোনো ফাইনালে হারেননি। দুটির যেকোনো একটির ভাঙন অনিবার্যই ছিলো। যেখানে হেরে গেলেন হোসে মরিনহো। 

রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। গত নয় বছরে এটি তাদের পঞ্চম শিরোপা। 

চ্যাম্পিয়ন্স লিগের রাজা যদি হয় রিয়াল মাদ্রিদ তাহলে ইউরোপা লিগে সেটি সন্দেহাতীত ভাবেই সেভিয়া। সাতবার ফাইনাল খেলে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। বলা বাহুল্য, ইউরোপিয়ান প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় সারির এই টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন তারাই। 

বুদাপেস্টের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রোমাই। চোট থেকে ফিরেই গোল করে দলকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছিলেন পাওলো দিবালা। 

দ্বিতীয়ার্ধে সেভিয়া সমতায় ফেরে, সেটিও রোমার মানচিনির আত্মঘাতী গোলে। এই ফাইনালটি নিজের স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলতে চাইবেন মানচিনি। টাইব্রেকারেও নিজের শট মিস করেছেন তিনি। 

নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের পরেও দুই দলকে আলাদা করা যায় নি। টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণের খেলায় নামতে হয় সেভিয়া ও রোমাকে। 

সেখানে নায়ক বনে যান সেভিয়া গোলরক্ষক ইয়াসিনে বোনো। বিশ্বকাপে মরক্কোর সেমি-ফাইনাল খেলার পেছনে বড় অবদান রাখা বোনো ইউরোপা লিগের ফাইনালেও সেভিয়াকে জিতিয়েছেন টাইব্রেকারে শট ঠেকিয়ে। 

নিজেদের প্রথম তিন শটের দুটি থেকে গোল করতে ব্যর্থ হয় রোমা। আর প্রথম চার শটেই গোল করে সেভিয়া। ফলে ৪-১ গোলে টাইব্রেকার জিতে ইউরোপা লিগের রাজা হিসেবে অধিষ্ঠিত হয় স্প্যানিশ ক্লাবটি। 

বিশ্বকাপ ফাইনালের মতো ইউরোপা লিগ ফাইনালেও টাইব্রেকারে দলের হয়ে জয়সূচক পেনাল্টি নেন গঞ্জালো মন্তিয়েল। 

এই হারের ফলে হোসে মরিনহোর ইউরোপিয়ান ফাইনালে অজেয় থাকার রেকর্ড আর রইল না। এর আগে পাঁচটি ফাইনাল খেলে সব গুলোই জিতেছেন 'দ্য স্পেশাল ওয়ান'। ষষ্ঠ ফাইনালে এসে তার সেই সাম্রাজ্যের পতন ঘটল। 

দুই দলের কেউই নিজেদের লিগের সেরা চারে না থাকায় সুযোগ ছিলো ইউরোপা লিগ জিতে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার। চ্যাম্পিয়ন হয়ে সেভিয়া নাম লিখিয়েছে ইউরোপ সেরা হওয়ার প্রতিযোগিতায়।

Related Topics

টপ নিউজ

ইউরোপা লিগ / সেভিয়া / হোসে মরিনহো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেন, প্রতিপক্ষ আটালান্টা
  • যে কারণে রোনালদোদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো
  • মরিনহোকে বরখাস্ত করল রোমা
  • ইউরোপা লিগ জেতা পুরো দল বিক্রি করে দিচ্ছে সেভিয়া!
  • মরিনহোর বিরুদ্ধে অভিযোগ আনলো উয়েফা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net