Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সাবধান পড়ে যায় না যেন! বিশ্বের সবচেয়ে দামি এই আইসক্রিমের দাম ৭ লাখ টাকা

অফবিট

টিবিএস ডেস্ক
23 May, 2023, 01:50 pm
Last modified: 23 May, 2023, 03:54 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

সাবধান পড়ে যায় না যেন! বিশ্বের সবচেয়ে দামি এই আইসক্রিমের দাম ৭ লাখ টাকা

ইতালির আলবা থেকে আনা বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে 'বিয়াকুয়া' নামক আইসক্রিমটিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এই বিশেষ উপাদানটির প্রতি কেজির দামই হতে পারে প্রায় ১৪,৫০০ ডলার।
টিবিএস ডেস্ক
23 May, 2023, 01:50 pm
Last modified: 23 May, 2023, 03:54 pm
বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সেলাটো। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আইসক্রিম খেতে যাচ্ছেন? সাবধান, পড়ে যায় না যেন! কারণ এই এক স্কুপ আইসক্রিমের দাম হতে পারে আপনার কয়েক গ্রীষ্মে খাওয়া সব আইসক্রিমের দামের সমান! বলছি 'বিয়াকুয়া' নামক জাপানে তৈরি বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের কথা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই আইসক্রিমের প্রতি সার্ভিং (পরিবেশনা) এর মূল্য জাপানি মুদ্রায় ৮৮০,০০০ ইয়েন (৬৩৮০ ডলার)—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ লাখ টাকা!

জাপানি ভাষায় 'বিয়াকুয়া' শব্দের অর্থ 'হোয়াইট নাইট'। জাপানি আইসক্রিম ব্র্যান্ড সেলাটো তাদের ওয়েবসাইটে এই আইসক্রিমকে জেলাটো বলে অভিহিত করেছে এবং নাম থেকে ধারণা করা যায় এটির উৎস ইতালি।  

ইতালির সবচেয়ে ভালো হোয়াইট ট্রাফল পাওয়া যায় যেখানে, সেই আলবা শহর থেকে আনা বিশেষ উপাদানটি ব্যবহার করা হয়েছে 'বিয়াকুয়া' আইসক্রিমে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায়, এই উপাদানটির প্রতি কেজির দামই হতে পারে প্রায় দুই মিলিয়ন ইয়েন (১৪,৫০০ ডলার)।  

এছাড়াও, আইসক্রিমটির উপরে এডিবল সোনালি পাতা ব্যবহার করা হয়ে থাকে; সেই সঙ্গে থাকে দুই ধরনের চিজ এবং 'সাকেকাসু'- এক ধরনের পেস্টের মতো উপাদান যা 'সাকে' (জাপানিজ রাইস ওয়াইন) প্রস্তুত প্রক্রিয়া থেকে উৎসারিত।

ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

"এই আইসক্রিমটি তৈরির পদ্ধতি উদ্ভাবন করতে আমাদের দেড় বছরেরও বেশি সময় লেগেছে। অনেকবার ট্রায়াল দিতে হয়েছে, অনেকবার ভুল হয়েছে, আবার নতুন করে বানাতে হয়েছে এর সঠিক স্বাদ নিয়ে আসার জন্য", গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের লক্ষ্য শুধুমাত্র মুখরোচক দামি ডেজার্ট তৈরিই নয়, বরং রন্ধন সম্বন্ধীয় এমন অ্যাডভেঞ্চার তৈরি করা যা ইউরোপীয় উপকরণ ও ঐতিহ্যবাহী জাপানি খাদ্যগুলোর সমন্বয় ঘটাবে।

সে কারণেই তারা ওসাকার ফ্রেঞ্চ-জাপানিজ ফিউশন কুইজিনের জন্য বিখ্যাত রেস্টুরেন্ট রিভি'র প্রধান শেফ তাদাইয়োশি ইয়ামাদাকে নিয়ে এসেছে এই প্রজেক্টটি পরিচালনা করতে।

এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমটি জাপানে ক্রয়ের জন্য সহজলভ্য রয়েছে এবং সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দিচ্ছে।

হাতে পাওয়ার পর একবারে আইসক্রিমটি কী পরিমাণ খাওয়া যাবে সে বিষয়ে সূক্ষ্ণ নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এটি সেভাবেই স্যাম্পলিং করেছে সেলাটো।

আইসক্রিম নরম হতেই এর মধ্যে সঠিক পরিমাণে হোয়াইট ট্রাফল ঢেলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ক্রেতাদের। এরপরে আইসক্রিমের সাথে দেওয়া ধাতব চামচ দিয়ে এটি মিশিয়ে নিতে হবে। আর আইসক্রিম যদি খুব বেশি জমাট বেধে থাকে তাহলে রুম টেম্পারেচারে এটি স্বাভাবিক করা বা মাইক্রোওয়েভে ১০ থেকে ২০ সেকেন্ড গরম করে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনও এই আইসক্রিম চেখে দেখার সুযোগ পায়নি, তবে সেলাটো আগেই তাদের স্টাফদের এটি চেখে দেখার সুযোগ দিয়েছে। আর স্টাফরা গিনেস কর্তৃপক্ষকে জানিয়েছেন, আইসক্রিমটি ভীষণ মজার এবং এর গুণগত মানও দারুণ।

সেই সঙ্গে তারা এই আইসক্রিমটি ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন বা 'সাকে'র সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগবে বলে পরামর্শ দিয়েছেন।

তবে এখানেই শেষ নয়, ব্ল্যাক ট্রাফল স্বাদের তৈরি আরেক ধরনের আইসক্রিমও তৈরি করেছে সেলাটো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই অত্যন্ত দামি পণ্যটিতে বৈচিত্র্য আনতে চায় এবং ভবিষ্যতে শ্যাম্পেন ও ক্যাভিয়ার যুক্ত করার ইচ্ছাও রয়েছে তাদের।   

Related Topics

টপ নিউজ

আইসক্রিম / সবচেয়ে দামি / জাপান / মূল্য / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net