Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
লাইনে জমে থাকা গ্যাস থেকে সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2023, 12:30 pm
Last modified: 05 March, 2023, 05:06 pm

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

লাইনে জমে থাকা গ্যাস থেকে সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে সায়েন্স ল্যাব এলাকার একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
05 March, 2023, 12:30 pm
Last modified: 05 March, 2023, 05:06 pm

ছবি: রাজীব ধর/টিবিএস

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত এবং তিনজন নিহত হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল এ তথ্য জানিয়েছে।

ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিস্ফোরণে আহত তিন ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুরসালিন টিবিএসকে এ তথ্য জানান।

বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেন, লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, 'আমরা ধারণা করছি, সুয়ারেজ লাইন বা কনসিল গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমায় এ বিস্ফোরণ হয়েছে।'

এর আগে ফায়ার সার্ভিস বলেছিল, তাদের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে।

রোববার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে সায়েন্স ল্যাব এলাকার একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটি আংশিক ধসে যায়। 

ছবি: রাজীব ধর/টিবিএস

আহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, বিস্ফোরণে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন, সৈয়দ আকবর (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), জহুর আলী (৫২), হাফিজুর রহমান (৪৫)। একই ঘটনায় আহত ৬ থেকে ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, এখানে পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তাদের পাঁচজনকেই ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।   

ছবি: টিবিএস

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসঙ্গে কাজ করে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ভবনে একটি এয়ার কন্ডিশনার থেকে এ বিস্ফোরণ ঘটেছে। 

রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বর্তমানে বিস্ফোরণের উৎস বিশ্লেষণের জন্য ঘটনাস্থলে কাজ করছে। 

ছবি: রাজীব ধর/টিবিএস

এদিকে, মিরপুর রোডে - সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত  যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন কাটাবন এবং এলিফ্যান্ট রোড দিয়ে ঘুরিয়ে চলাচল করতে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সায়েন্স ল্যাব / আহত / বিস্ফোরণ / এসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net