Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
যে কারণে কোকা-কোলা’র পণ্য নিষিদ্ধ করেছিলেন ক্লিন্ট ইস্টউড

বিনোদন

টিবিএস ডেস্ক
23 October, 2022, 10:50 pm
Last modified: 24 October, 2022, 02:51 pm

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

যে কারণে কোকা-কোলা’র পণ্য নিষিদ্ধ করেছিলেন ক্লিন্ট ইস্টউড

বিখ্যাত চলচ্চিত্র দ্য কারাটে কিড-এর অডিশনে ছেলে কাইল উত্তীর্ণ না হওয়ার পর নিজের কোনো চলচ্চিত্রে কোকা-কোলা’র পণ্য অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেন ক্লিন্ট। কিন্তু কেন?
টিবিএস ডেস্ক
23 October, 2022, 10:50 pm
Last modified: 24 October, 2022, 02:51 pm
ছবি: পিন্টারেস্ট

ডার্টি হ্যারি  ফিল্ম সিরিজ খ্যাত অভিনেতা ক্লিন্ট ইস্টউড যেন ওয়েস্টার্ন জঁনরার আরেক প্রতিশব্দ। ১৯৯২ সালে তার অভিনীত এবং পরিচালিত আনফরগিভেন চলচ্চিত্রের জন্য তিনি দুটো অস্কার বাগিয়ে নিয়েছিলেন। তার দীর্ঘ ক্যারিয়ারে ঝুলিতে ভরেছেন চারটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবস এবং তিনটি সিজার অ্যাওয়ার্ড। এছাড়াও অর্জন করেছেন এএফআই আজীবন সম্মাননা।

ক্লিন্টের আট ছেলের একজন কাইল আশির দশকে তারই পরিচালিত চলচ্চিত্র ব্রোঙ্কো বিলির মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন। বিখ্যাত চলচ্চিত্র দ্য কারাটে কিড-এর অডিশনে কাইল উত্তীর্ণ না হওয়ার পর নিজের কোনো চলচ্চিত্রে কোকা-কোলা'র পণ্য অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেন ক্লিন্ট। খবর সিবিআর-এর।

কিন্তু কেন?

১৯৮৪ সালের দ্য কারাটে কিড-এ ড্যানিয়েল লারুসোর চরিত্রে অভিনয়ের জন্য অনেক অভিনেতা মুখিয়ে ছিলেন। কোবরা কাই তারকা রালফ ম্যাচিও সহ অডিশনে ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র এবং চার্লি শিনের মত অভিনেতারা। সেখানে আরও ছিলেন কাইল। কিন্তু অডিশনে মন জয় করতে পারেননি ক্লিন্ট ইস্টউডপুত্র। সেসময় চলচ্চিত্রটি বিতরণের দায়িত্ব ছিল কলম্বিয়া পিকচারস-এর যেটি কোকা-কোলা'র মালিকানাধীন ছিল। ছেলে প্রত্যাখ্যাত হওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে ক্ষোভ জন্ম নেয় ক্লিন্টের এবং ফলশ্রুতিতে তার নিজের সব ফিল্ম সেটে কোকাকোলার পণ্য নিষিদ্ধ করে দেন তিনি।

ইস্টউডের ছেলে সুযোগ না পেলেও, দ্য কারাটে কিড-এ অন্য বিখ্যাত অভিনেতার দুইজন ছেলে সুযোগ পেয়েছিলেন।  একজন হলেন স্টিভ ম্যাককুইনের ছেলে চ্যাড। তিনি কোবরা কাই সদস্য ডাচ চরিত্রে অভিনয় করেন। আরেকজন ছিলেন ফ্র্যাংকি অ্যাভেলনের ছেলে ফ্র্যাংক যাকে চাকি নামক চরিত্রে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল।

দ্য কারাটে কিড-এ অভিনয়ের সুযোগ না পেলেও কাইল বর্তমানে একজন নামকরা জ্যাজ বেসিস্ট। বাবার পরিচালিত চলচ্চিত্রে তিনি একাধিক সঙ্গীত সুর করেছেন।

Related Topics

টপ নিউজ

ক্লিন্ট ইস্টউড / বিনোদন / দ্য কারাটে কিড / হলিউড / কোকাকোলা / কোকা-কোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • অ্যালুমিনিয়ামের ক্যান আটকে আছে উপসাগরে, ভারতে মিলছে না ডায়েট কোক
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net