Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2022, 02:00 pm
Last modified: 06 October, 2022, 02:07 pm

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু

সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।
টিবিএস রিপোর্ট
06 October, 2022, 02:00 pm
Last modified: 06 October, 2022, 02:07 pm
ছবি- টিবিএস

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে সীমিত পরিসরে এ মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিওটিএ-এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করে।

এছাড়াও, আজ রাতে চট্টগ্রাম থেকে এমভি বেওয়ান নামে আরেকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। কক্সবাজার জেলা প্রশাসন এই বন্ধের ঘোষণা দেয়।

গত শনিবার (১ অক্টোবর) পর্যটন মেলার অনুষ্ঠানে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন। 

কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ বলেন, "নব্যতা সংকটের কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ ছিল। কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।"

এই রুটে প্রথম ছেড়ে যাওয়া জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। জাহাজে রয়েছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, "সামনে পর্যটন মৌসুম। তাই বিকল্প পথ হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

জাহাজ চলাচল / জাহাজ চলাচল বন্ধ / টেকনাফ-সেন্টমার্টিন / কক্সবাজার / সেন্টমার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net