Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
15 April, 2026, 06:15 pm
Last modified: 15 April, 2026, 06:25 pm

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

চীনের তৈরি স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান

ইরানি সামরিক কমান্ডাররা এই উপগ্রহকে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন
রয়টার্স
15 April, 2026, 06:15 pm
Last modified: 15 April, 2026, 06:25 pm

মহাকাশে চীনের তৈরি একটি স্পাই স্যাটেলাইট। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

গোপনে চীন থেকে একটি কৃত্রিম গোয়েন্দা উপগ্রহ বা স্পাই স্যাটেলাইট কিনেছিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় এটি তারা সফলভাবে কাজেও লাগিয়েছে। আজ বুধবার প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানকে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দিয়েছে এই স্যাটেলাইট।

প্রতিবেদন অনুযায়ী, 'টিইই-জিরোওয়ানবি' নামের উপগ্রহটি চীনের প্রতিষ্ঠান আর্থ আই কোম্পানি নির্মাণ ও উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষ দিকে এটি মহাকাশে পাঠানোর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এয়ারোস্পেস বাহিনী এটি অধিগ্রহণ করে। তথ্যটি ফাঁস হওয়া ইরানি সামরিক নথির উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে।

ইরানি সামরিক কমান্ডাররা এই উপগ্রহকে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। এতে সময়-উল্লেখসহ স্থানাঙ্কের তালিকা, উপগ্রহ চিত্র এবং কক্ষপথ বিশ্লেষণের তথ্য রয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মার্চ মাসে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এসব ছবি তোলা হয়েছিল।

এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানায়, ইরান এই উপগ্রহ ব্যবহার করে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে—এমন ধারণা "সত্য নয়"।

হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন, পাশাপাশি আর্থ আই কোম্পানি এবং বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্যসেবাদাতা প্রতিষ্ঠান- ইম্পোস্যাট—কেউই তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনে প্রবেশাধিকার পায় আইআরজিসি

চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইম্পোস্যাট-এর পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক এশিয়া, লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, এই স্যাটেলাইট ১৩, ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি ধারণ করে।

১৪ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময়ে উপগ্রহটি জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির আশপাশে এবং ইরাকের এরবিল বিমানবন্দরও পর্যবেক্ষণ করে—যেসব স্থাপনায় যুদ্ধ চলাকালে আইআরজিসি হামলার দাবি করেছিল।

ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন?

সংঘাত চলাকালে ইরানের সঙ্গে চীনের সম্পৃক্ততার অভিযোগ এটিই প্রথম নয়।

গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবহিত তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, বেইজিং কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা—ম্যানপ্যাডস—ইরানে পাঠাতে পারে। এই ধরনের অস্ত্র নিম্ন উচ্চতায় ওড়া মার্কিন বিমানের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে, যার নজির ইরানের সাথে পাঁচ সপ্তাহের যুদ্ধের সময়ও দেখা গেছে।

তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে বলেন, "চীন এই সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র দেয়নি; উল্লিখিত তথ্য সঠিক নয়।"

Related Topics

টপ নিউজ

চীন / গোয়েন্দা তথ্য / উপগ্রহ / ইরান / মার্কিন ঘাঁটিতে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net