Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ভারতের রাফাল জেট ভূপাতিত করা পিএল–১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়েছেন চীনের যে বিজ্ঞানী

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
25 January, 2026, 07:10 pm
Last modified: 25 January, 2026, 07:14 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

ভারতের রাফাল জেট ভূপাতিত করা পিএল–১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়েছেন চীনের যে বিজ্ঞানী

পিএল–১৫ চীনের তৈরি চতুর্থ প্রজন্মের দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। আর পিএল–১৫ই হচ্ছে এটির রপ্তানি সংস্করণ।
সাউথ চায়না মর্নিং পোস্ট
25 January, 2026, 07:10 pm
Last modified: 25 January, 2026, 07:14 pm
গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত আকাশযুদ্ধে জে-১০সিই যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চলতি মাসে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প প্রশাসন যখন ২০২৫ সালের শীর্ষ ১০ প্রতিরক্ষা শিল্প–সংক্রান্ত সংবাদ প্রকাশ করে, তখন সেখানে উঠে আসে দেশটির নিজস্ব সামরিক বিমান প্রযুক্তির একটি উল্লেখযোগ্য সাফল্যের গল্প।

তালিকায় চীনের নির্মিত জে–১০সিই যুদ্ধবিমান এবং এর সঙ্গে ব্যবহৃত পিএল–১৫ ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি বেইজিংয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যে এই যুদ্ধবিমান বাস্তব যুদ্ধে অংশ নিয়েছে। গত বছরের মে মাসে পাকিস্তান বিমান বাহিনীর মোতায়েন করা জে–১০সিই যুদ্ধবিমান—যেগুলোতে পিএল–১৫ই ক্ষেপণাস্ত্র সংযোজিত ছিল—ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্পস্থায়ী সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর রাফাল জেট ভূপাতিত করেছে বলে দাবি করা হয়।

পিএল–১৫ চীনের তৈরি চতুর্থ প্রজন্মের দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। আর পিএল–১৫ই হচ্ছে এটির রপ্তানি সংস্করণ।

এই ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পাল্লা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার সঙ্গে সমন্বিত প্রযুক্তি অপারেটরদের দূর থেকেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ দেয় এবং যুদ্ধের সময় প্রতিপক্ষের ফাইটার জেটকে প্রথম আঘাতের সুবিধা নিশ্চিত করে।

জে–১০সিই ও পিএল–১৫কে সামনে এনে বেইজিং কার্যত একই শ্রেণির পশ্চিমা প্রযুক্তির তুলনায় নিজেদের সামরিক প্রযুক্তিকে উচ্চপর্যায়ের স্বীকৃতি দিয়েছে। আর এই সাফল্যের পেছনে রয়েছেন এক গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও তার দল, যারা তথাকথিত "৭–১১" কর্মসূচি অনুসরণ করেছেন—সপ্তাহে সাত দিন, প্রতিদিন ১১ ঘণ্টা কাজ করার মাধ্যমে।

চীনা প্রকৌশল একাডেমি ও রুশ প্রকৌশল একাডেমির সদস্য ফ্যান হুইতাও চীনের এয়ার টু এয়ার মিসাইল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বেই চীন দ্বিতীয় প্রজন্ম থেকে চতুর্থ প্রজন্মে এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উত্তরণ ঘটিয়েছে।

Related Topics

টপ নিউজ

পিএল-১৫ / চীন / ভারত / রাফাল যুদ্ধবিমান / ভূপাতিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net