Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সর্বাধুনিক মার্কিন বোমারু বিমানের নকশায় দুর্বলতা শনাক্ত চীনা সফটওয়্যারে

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
08 January, 2026, 07:35 pm
Last modified: 08 January, 2026, 07:44 pm

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

সর্বাধুনিক মার্কিন বোমারু বিমানের নকশায় দুর্বলতা শনাক্ত চীনা সফটওয়্যারে

‘অল-ইন-ওয়ান’ পিএডিজে-এক্স নামের এই সফটওয়্যার সিস্টেমটি অ্যাডজয়েন্ট অপটিমাইজেশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।
সাউথ চায়না মর্নিং পোস্ট
08 January, 2026, 07:35 pm
Last modified: 08 January, 2026, 07:44 pm
নর্থরপ গ্রুম্যানের নকশা উন্মোচনের সময় বি-২১ রেইডার। স্টিলথ প্রযুক্তির এই বোমারু বিমান বর্তমান বি-২ বোম্বারের জায়গায় মার্কিন বিমানবাহিনীতে যুক্ত হবে। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনা গবেষকদের তৈরি একটি শক্তিশালী মহাকাশ প্রকৌশল সিমুলেশন টুল যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক স্টেলথ বোমারু বিমান বি-২১ রেইডারের নকশায় সম্ভাব্য কিছু দুর্বলতা উন্মোচন করেছে বলে দাবি করা হয়েছে।

'অল-ইন-ওয়ান' পিএডিজে-এক্স নামের এই সফটওয়্যার সিস্টেমটি অ্যাডজয়েন্ট অপটিমাইজেশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা গত মাসে পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক জার্নাল অক্টা অ্যারোনটিকা এট অ্যাস্ট্রোনটিকা সিনিকা-তে প্রকাশিত একটি গবেষণাপত্রে তুলে ধরা হয়।

গবেষণাপত্রে বলা হয়েছে,পিএডিজে-এক্স সম্ভবত স্টেলথ যুদ্ধবিমান নকশার জন্য প্রথম পূর্ণাঙ্গ ও সমন্বিত বহুবিধ শাখাভিত্তিক (মাল্টিডিসিপ্লিনারি) ডিজাইন প্ল্যাটফর্ম। এতে এমন একটি অ্যালগরিদমিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা একযোগে সব প্যারামিটারের জন্য সর্বোত্তম দিক নির্ণয় করতে পারে, ফলে কম্পিউটিং খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে।

পিএডিজে-এক্স ব্যবহার করে বি-২১-এর কনফিগারেশন বিশ্লেষণ করে গবেষক দল দেখতে পান, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নিবিড় পরীক্ষামূলক উড্ডয়নের মধ্য দিয়ে যাওয়া নর্থরপ গ্রুম্যান নির্মিত এই বোমারু বিমানটি বায়ুগতিবিদ্যা (অ্যারোডাইনামিক্স) ও স্থিতিশীলতার দিক থেকে প্রত্যাশিত মান পূরণে ঘাটতির মুখে পড়তে পারে।

চীনের অ্যারোডাইনামিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের হুয়াং জিয়াংতাও ও তাঁর দল গবেষণাপত্রে একাধিক সিমুলেশনের বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক্স-৪৭বি স্টেলথ ড্রোনের সিমুলেশন, যা ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলেও বি-২১-এর মতোই এখনো গোপন প্রকল্প হিসেবে চালু আছে।

গবেষকরা তাদের বিশ্লেষণে কোন উৎসের তথ্য ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তবে তারা বলেছেন, বি-২১ ধরনের একটি বিন্যাস (লেআউট) সিমুলেশনে ২৮৮টি পরামিতি প্রয়োগ করা হয়। এতে বায়ুগতিগত অপটিমাইজেশনের মাধ্যমে বিমানের লিফট-টু-ড্র্যাগ অনুপাত ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং শক ওয়েভ উল্লেখযোগ্যভাবে কমে আসে বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে।

Related Topics

টপ নিউজ

বোমারু বিমান / বি-২১ / সফটওয়্যার / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net