Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আগামী ৫ বছরের মধ্যে ন্যাটো আক্রমণ করতে পারে রাশিয়া: জোট প্রধানের কঠোর সতর্কবার্তা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 December, 2025, 10:00 am
Last modified: 12 December, 2025, 10:02 am

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

আগামী ৫ বছরের মধ্যে ন্যাটো আক্রমণ করতে পারে রাশিয়া: জোট প্রধানের কঠোর সতর্কবার্তা

চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাদের দেশ ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করছে না। তবে ইউরোপ যদি চায়—বা যদি যুদ্ধ শুরু করে—তাহলে রাশিয়া ‘এই মুহূর্তেই’ প্রস্তুত।
টিবিএস ডেস্ক
12 December, 2025, 10:00 am
Last modified: 12 December, 2025, 10:02 am
বার্লিনে এসব কথা বলেন ন্যাটো প্রধান মার্ক রুট। ছবি: রয়টার্স

ন্যাটো সামরিক জোটের প্রধান এক স্পষ্ট সতর্কবার্তায় বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ চালাতে পারে। খবর বিবিসির।

মার্ক রুট জার্মানিতে দেওয়া এক বক্তব্যে বলেন, "রাশিয়া ইতোমধ্যেই আমাদের সবিরুদ্ধে তার গোপন কার্যকলাপ বাড়াচ্ছে।" তিনি আরও বলেন, "আমাদের দাদা বা প্রপিতামহরা যে মাপের যুদ্ধ সহ্য করে এসেছেন, আমাদেরও সেই মাপের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।"

রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অনুরূপ বক্তব্যকেই তিনি পুনর্ব্যক্ত করেছেন। তবে গোয়েন্দা সংস্থাগুলোর এমন ভাবনাকে 'উন্মাদনা' বলে উড়িয়ে দিয়েছে মস্কো।

রুটের এই সতর্কবাণী এমন সময় এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করার চেষ্টা করছেন।

চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাদের দেশ ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করছে না। তবে ইউরোপ যদি চায়—বা যদি যুদ্ধ শুরু করে—তাহলে রাশিয়া 'এই মুহূর্তেই' প্রস্তুত।

কিন্তু ২০২২ সালেও মস্কো এরকম আশ্বস্ত করেছিল, ঠিক তার আগেই প্রায় দুই লাখ রুশ সেনা সীমান্ত পেরিয়ে ইউক্রেনে আক্রমণ চালায়।

পুতিন অভিযোগ করেছেন, ইউরোপের দেশগুলো ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। 

ইউক্রেনের কয়েকটি ইউরোপীয় মিত্র যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ-সমাপ্তির শান্তি পরিকল্পনাটি বদলানোর চেষ্টা করেছে, যার প্রাথমিক খসড়া রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল—তারই ইঙ্গিত ছিল এই অভিযোগে।

কিন্তু পুতিন আন্তরিক নন, জার্মানির রাজধানী বার্লিনে ন্যাটোর মহাসচিব এ কথা বলেন।

তিনি আরও বলেন,  ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপের নিরাপত্তার জন্য একটি নিশ্চিত সুরক্ষা।

তিনি বলেন, 'ভাবুন তো, যদি পুতিন তার লক্ষ্য অর্জন করে; ইউক্রেন রুশ দখলের বুটের নিচে চলে যাবে, তার বাহিনী ন্যাটোর সঙ্গে আরও বড় সীমান্তজুড়ে অবস্থান নেবে, এবং আমাদের বিরুদ্ধে সশস্ত্র হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।'

রাশিয়ার অর্থনীতি গত তিন বছরের বেশি সময় ধরে কার্যত যুদ্ধের প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে—দেশটির কারখানাগুলো ক্রমাগত আরও বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল উৎপাদন করছে।

বিশ্ব অর্থনীতি বিষয়ক কিল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতি মাসে প্রায় ১৫০টি ট্যাংক, ৫৫০টি ইনফ্যান্ট্রি ফাইটিং যান, ১২০টি ল্যানসেট ড্রোন এবং ৫০টিরও বেশি আর্টিলারি গান উৎপাদন করছে।

যুক্তরাজ্য এবং তাদের বেশিরভাগ পশ্চিমা মিত্র দেশ এই সক্ষমতার ধারেকাছেও নেই।

বিশ্লেষকদের মতে, পশ্চিম ইউরোপের কারখানাগুলোর রাশিয়ার অস্ত্রের ব্যাপক উৎপাদনের পর্যায়ে পৌঁছাতে আরও বহু বছর সময় লাগবে।

এরই মধ্যে ফ্রান্স ও জার্মানি তাদের ১৮ বছর বয়সী যুবকদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবা ব্যবস্থা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।

এ বছর তথাকথিত 'হাইব্রিড' বা 'গ্রে-জোন' যুদ্ধ উল্লেখযোগ্যভাবে বেড়েছে—যার মধ্যে রয়েছে এমন ধরনের কর্মকাণ্ড যা সহজেই অস্বীকার করা যায়, যেমন সাইবার হামলা, ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া, এবং ন্যাটো দেশের বিমানবন্দর বা সামরিক ঘাঁটির কাছে ড্রোন পাঠানোর অভিযোগ।

তবে এসব উদ্বেগজনক হলেও, ন্যাটো দেশের ওপর রাশিয়ার সরাসরি সামরিক হামলার ফলে যে সংকট সৃষ্টি হবে—বিশেষ করে যদি এতে ভূমি দখল বা মানুষের মৃত্যু জড়িত থাকে—তার তুলনায় এগুলো অনেক ক্ষুদ্র।

ন্যাটোতে ৩০টি ইউরোপীয় দেশ রয়েছে—এ ছাড়া আছে কানাডা এবং যুক্তরাষ্ট্র, যা জোটের সবচেয়ে শক্তিশালী সামরিক সদস্য।

ট্রাম্পের চাপের মুখে জোটের সদস্যরা সামরিক ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেছে।

বার্লিনে রুট সতর্ক করে বলেন, "ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আপাতত টিকে থাকতে পারে," তবে সংঘাতটি ইউরোপের "একেবারে পাশেই" এবং তিনি আশঙ্কা করেন "অনেকেই নীরবে আত্মতৃপ্ত, অনেকেই এই জরুরি অবস্থা অনুভব করছেন না, অনেকেই বিশ্বাস করেন যে সময় আমাদের পক্ষেই রয়েছে।"

ন্যাটো প্রধান বলেন, "জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং উৎপাদন দ্রুত বাড়াতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে আমাদের নিরাপদ রাখতে যা প্রয়োজন, তা থাকতে হবে।"

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউরোপ আক্রমণ / ন্যাটো আক্রমণ / আগামী ৫ বছর / ন্যাটো প্রধান / মার্ক রুট / কঠোর / সতর্কবার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net