Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%

আন্তর্জাতিক

বিবিসি
29 November, 2025, 10:25 am
Last modified: 29 November, 2025, 10:26 am

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

ল্যুভ-তে ইউরোপের বাইরের দর্শনার্থীদের জন্য টিকিটের দাম বাড়ছে ৪৫%

আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে এই নতুন প্রবেশমূল্য কার্যকর হবে।
বিবিসি
29 November, 2025, 10:25 am
Last modified: 29 November, 2025, 10:26 am
ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিসে বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামে প্রবেশমূল্য প্রায় ৪৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের বাইরের অধিকাংশ পর্যটকদের জন্য এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে।

গেল বৃহস্পতিবার বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের পর্যটকদের ল্যুভরে ঢুকতে ৩২ ইউরো দিতে হবে। জাদুঘরের সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে এই মূল্য সমন্বয় করা হবে।

আগামী ১৪ জানুয়ারি থেকে এই নতুন প্রবেশমূল্য কার্যকর হবে। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশগুলোর দর্শনার্থীদেরও অতিরিক্ত ১০ ইউরো গুনতে হবে। বিশ্বের সর্বাধিক দর্শনার্থীর তালিকায় শীর্ষে থাকা এই জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বীকৃত গাইডের সঙ্গে আসা নন-ইইউ দলের পর্যটকদেরও এখন থেকে ২৮ ইউরো দিতে হবে।

ল্যুভরের আধুনিকায়ন পরিকল্পনাকে সামনে রেখে বছরে অতিরিক্ত ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের ল্যুভর জাদুঘর নিয়ে নিরাপত্তা ও অবকাঠামোগত দুর্বলতা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। গত অক্টোবরে একটি দল মাত্র কয়েক মিনিটে ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের গয়না চুরি করে পালিয়ে যাওয়ার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। ঘটনাটির পর একটি অফিসিয়াল অডিট রিপোর্টে ল্যুভরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও জীর্ণ অবকাঠামোর বিষয়টি তুলে ধরা হয়েছিল।

ছবি: রয়টার্স

অতিরিক্ত ভিড় সামলানোও জাদুঘর কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত বছর ল্যুভরে প্রায় ৯০ লাখ দর্শনার্থী এসেছিলেন, যাদের অধিকাংশই বিদেশি। দর্শনার্থীরা নিয়মিতভাবে গ্যালারিগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের অভিযোগ করে আসছেন।

এর আগে জানুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ল্যুভর কর্তৃপক্ষ জাদুঘরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেন। তখন ২০২৬ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত আরও আগেই কার্যকর হতে যাচ্ছে। 

পাশাপাশি, দর্শনার্থীর অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে মাখোঁ জানিয়ে ছিলেন, মোনালিসার চিত্রকর্মটি নতুন একটি জায়গায় সরিয়ে নেওয়া হবে।

ল্যুভর জাদুঘরে প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শনার্থী আসেন, যাদের বেশির ভাগই লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসা দেখতেই ভিড় করেন। অতিরিক্ত ভিড়ের কারণে দর্শনার্থীদের রীতিমতো ঠেলাঠেলি করে ঢুকতে হয়। সেখানে গিয়ে ছবিটি দেখা বা ছবি তোলার সুযোগ মিললেও তা অল্প কিছু সময়ের জন্য।

Related Topics

টপ নিউজ

ইউরোপ / লুভ্যর জাদুঘর / দর্শনার্থী / প্রবেশমূল্য / মোনালিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net