Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ট্রাম্পের ৫০% শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তে পারে ভারতীয় মসলার দাম

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
08 August, 2025, 03:20 pm
Last modified: 08 August, 2025, 03:25 pm

Related News

  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

ট্রাম্পের ৫০% শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তে পারে ভারতীয় মসলার দাম

গত জুনের শেষ দিকে মশলার বিখ্যাত ব্র্যান্ড ম্যাককরমিকের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির কারণে তাদের বার্ষিক ক্ষতি হতে পারে ৯০ মিলিয়ন ডলার পর্যন্ত।
দ্য নিউ ইয়র্ক টাইমস
08 August, 2025, 03:20 pm
Last modified: 08 August, 2025, 03:25 pm
ছবি: অরুণ শংকর/এএফপি

যুক্তরাষ্ট্রে রান্নায় ব্যবহৃত নানা ধরনের মসলা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কারণ, ভারতের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছে একটি মার্কিন বাণিজ্য সংগঠন।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ভারত থেকে ৪১০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মসলা আমদানি করেছে।

মার্কিন স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক লরা শুমো এক বিবৃতিতে জানান, দারুচিনি, গোলমরিচ, জয়ফল, লবঙ্গসহ অনেক গুরুত্বপূর্ণ মসলা গরম আবহাওয়ায় জন্মায়। ফলে যুক্তরাষ্ট্রে এসব মসলা চাহিদার পরিমাণে উৎপাদন সম্ভব নয়।

তিনি বলেন, 'মসলা শিল্পসহ বিভিন্ন খাত এখন প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক দেশের সঙ্গে শুরু করা বাণিজ্যযুদ্ধের সম্ভাব্য খরচ হিসাব করতে শুরু করেছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর মুনাফা হ্রাস পেতে পারে কিংবা ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হতে পারে।'

গত জুনের শেষ দিকে মশলার বিখ্যাত ব্র্যান্ড ম্যাককরমিকের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির কারণে তাদের বার্ষিক ক্ষতি হতে পারে ৯০ মিলিয়ন ডলার পর্যন্ত।

লরা শুমো বলেন, 'এই ধরনের শুল্ক—বিশেষ করে চলতি সপ্তাহে ঘোষিত নতুন শুল্কগুলো—যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে কিংবা কর্মসংস্থান সৃষ্টি করতে মোটেও সহায়ক নয়। বরং এগুলো খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং শেষ পর্যন্ত সাধারণ মার্কিন ভোক্তাদের ওপর অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করছে।'

তিনি আরও জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় ট্রাম্প প্রশাসন এমন কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুযোগ রেখেছিল, যেগুলো যুক্তরাষ্ট্রে প্রাকৃতিকভাবে উৎপাদন হয় না কিংবা সহজলভ্য নয়। স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশনের আশা, অন্যান্য দেশের সঙ্গেও ভবিষ্যতের চুক্তিতে একই ধরনের শুল্ক ছাড়ের কাঠামো থাকবে।

লরা শুমো বলেন, 'আমরা বিশ্বাস করি, সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের মসলা শিল্প ও অন্যান্য ব্যবসাকে সহায়তা করতে পারে, একই সঙ্গে সাধারণ পরিবারের বাজার খরচ সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'

Related Topics

টপ নিউজ

ভারতের ওপর মার্কিন শুল্ক / মসলা / ট্রাম্পের শুল্ক আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net