Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পশ্চিমা নেতাদের কণ্ঠে সেই পুরোনো সুর, ইরাকে হামলার আগেও এমন বলা হচ্ছিল

আন্তর্জাতিক

আল জাজিরা
23 June, 2025, 10:05 pm
Last modified: 23 June, 2025, 10:13 pm

Related News

  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

পশ্চিমা নেতাদের কণ্ঠে সেই পুরোনো সুর, ইরাকে হামলার আগেও এমন বলা হচ্ছিল

পেছন ফিরে তাকালে, ইরাকে হামলার আগে যেসব যুক্তি তুলে ধরা হয়েছিল, সেগুলো আজকের প্রেক্ষাপটে আবারও বেশ পরিচিত মনে হচ্ছে। যুদ্ধ শুরু করার সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুরো বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল, ‘ইরাকের কাছে বিপজ্জনক অস্ত্র রয়েছে।’
আল জাজিরা
23 June, 2025, 10:05 pm
Last modified: 23 June, 2025, 10:13 pm
ছবি: রয়টার্স

'আজ আমাদের এমন এক শক্তি আছে, যা ব্যবহার করে একটি বিপজ্জনক ও আগ্রাসী শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে আমরা একটি জাতিকে মুক্ত করতে পারি। নতুন কৌশল ও নিখুঁত অস্ত্রের সাহায্যে বেসামরিক জনগণের ওপর সহিংসতা না চালিয়েই আমরা সামরিক লক্ষ্য অর্জন করতে পারি।'

এই কথাগুলো শুনে মনে হতে পারে, গতকালই কেউ ইরানে মার্কিন হামলার পর এমন মন্তব্য করেছেন। কিন্তু না; এটি ২০০৩ সালের ১লা মে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ডেকে দাঁড়িয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন, ইরাকে বড় ধরনের সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে।

দুই দশক পর, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বনেতাদের ভাষ্য ও বক্তব্যগুলো যেন আবারও ইতিহাসের পুনরাবৃত্তির মতো শোনায়; যেখানে ২০০৩ সালের ইরাক যুদ্ধের পূর্বের ঘটনাগুলোর প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে।

পুরনো সতর্কবার্তা, পরিচিত ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তারা ইরানে যেসব সামরিক হামলা চালাচ্ছে, তার লক্ষ্য হচ্ছে দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

গত তিন দশক ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক ধরণের সতর্কবার্তা শুনিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০০২ সালে তিনি বাগদাদ গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে দাবি করে মার্কিন কংগ্রেসকে ইরাকে আগ্রাসন চালানোর জন্য অনুরোধ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রকে দেশটি দখলে যেতে আহ্বান জানান। একইসঙ্গে তিনি ইরানকেও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত বলে দাবি করেছিলেন।

এরপর ২০০৩ সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র, কিন্তু বহু অনুসন্ধানের পরও ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

বর্তমানে আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উসকানিমূলক বক্তব্য কেবল ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা বা ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিকেই ইঙ্গিত করছে না; এগুলো ক্রমেই 'শাসন পরিবর্তনের' দিকেও ইঙ্গিত করছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে এই ধরণের হস্তক্ষেপমূলক ইতিহাস যুক্তরাষ্ট্রের দীর্ঘ ও বিতর্কিত একটি অধ্যায়।

ইতিহাস কি পুনরায় ফিরে আসছে?

যুক্তরাষ্ট্র ও তার 'কোয়ালিশন অফ দ্য উইলিং' জোট যে যুদ্ধ শুরু করেছিল, তা শেষ পর্যন্ত ইরাককে একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত করে। সেখানে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক ইরাকি নাগরিক, নিহত হন প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা, এবং দেশটি গভীর সাম্প্রদায়িক বিভাজনের মুখে পড়ে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল হয়ে পড়ে।

পেছন ফিরে তাকালে, ইরাকে হামলার আগে যেসব যুক্তি তুলে ধরা হয়েছিল, সেগুলো আজকের প্রেক্ষাপটে আবারও বেশ পরিচিত মনে হচ্ছে। যুদ্ধ শুরু করার সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পুরো বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল, 'ইরাকের কাছে বিপজ্জনক অস্ত্র রয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

ইরানে ইসরায়েলের হামলা / ইরান / ইসরায়েল / মার্কিন হামলা / ইরাক যুদ্ধ / জর্জ ডব্লিউ বুশ / বেনিয়ামিন নেতানিয়াহু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net