Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, চারদিন আগে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 February, 2025, 09:45 pm
Last modified: 13 February, 2025, 09:49 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, চারদিন আগে পদত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী

প্রায় ২১ মাস ধরে মণিপুরে অস্থিরতা চলছে। সংঘর্ষ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন।
হিন্দুস্তান টাইমস
13 February, 2025, 09:45 pm
Last modified: 13 February, 2025, 09:49 pm
মণিপুর। ফাইল ছবি: পিটিআই ভিয়া হিন্দুস্তান টাইমস

ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। সরকারি সূত্র ও সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং সম্প্রতি পদত্যাগ করায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। এর মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারির খবর এসেছে।

হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ২১ মাস ধরে মণিপুরে অস্থিরতা চলছে। সংঘর্ষ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন। সহিংসতার শিকার হয়েছেন আরও হাজারও মানুষ। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগ উঠছিল তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে গত ৯ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বীরেন সিং। মণিপুর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ঠিক আগে তার এ পদত্যাগ রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি করে।

পদত্যাগপত্রে বীরেন সিং লেখেন, 'কেন্দ্রীয় সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। তারা যথাসময়ে হস্তক্ষেপ করেছে এবং রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে।' তবে বিরোধীরা দাবি করেছে, সরকারের টিকে থাকার সম্ভাবনা নেই বুঝতে পেরেই বিজেপি নেতৃত্ব তাকে পদত্যাগে বাধ্য করেছে।

বীরেন সিংয়ের পদত্যাগের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'প্রায় দুই বছর ধরে বিজেপির নেতৃত্বে থাকা এন. বীরেন সিং রাজ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছেন। সহিংসতায় বহু মানুষের প্রাণ গেছে, মণিপুরের সামাজিক ভারসাম্য নষ্ট হয়েছে। এত কিছুর পরও মোদী সরকার তাকে ক্ষমতায় থাকতে দিয়েছিল।'

রাহুল আরও বলেন, 'এন. বীরেন সিং জনতার চাপ, সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থার কারণে পদত্যাগ করেছেন। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যে শান্তি ফেরানো এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত মণিপুর সফর করা এবং ক্ষতিগ্রস্তদের কথা শোনা। পাশাপাশি, তিনি কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করবেন, সেই পরিকল্পনাও জানানো প্রয়োজন।'

এমন প্রেক্ষাপটে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।

Related Topics

টপ নিউজ

মণিপুর / ভারত / রাষ্ট্রপতির শাসন / ভারতের রাজ্য / ভারতের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net