Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
হিমবাহ গলে যাওয়ায় বদলে যাচ্ছে সুইজারল্যান্ড-ইতালি সীমান্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 October, 2024, 12:25 pm
Last modified: 01 October, 2024, 12:32 pm

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • সীমান্তে কড়াকড়ি, বন্ধ বড় খামার: কোরবানির বাজারে এবার ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের
  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির

হিমবাহ গলে যাওয়ায় বদলে যাচ্ছে সুইজারল্যান্ড-ইতালি সীমান্ত

হিমবাহ গলে যাওয়ার কারণে এই প্রাকৃতিক সীমানাগুলো পরিবর্তিত হয়েছে, তাই উভয় দেশ এখন সীমান্ত সংশোধনের চেষ্টা করছে।
টিবিএস ডেস্ক
01 October, 2024, 12:25 pm
Last modified: 01 October, 2024, 12:32 pm
ছবি: ফ্যাব্রিস কফরিনি/এএফপি

আল্পস পর্বতমালায় হিমবাহ গলে যাওয়ার ফলে সুইজারল্যান্ড ও ইতালি তাদের সীমান্ত পুনর্নির্ধারণ করতে যাচ্ছে। এই পরিবর্তিত সীমান্তের একটি অংশ মেটারহর্নের নিচে, যা ইউরোপের অন্যতম উঁচু পর্বত। খবর বিবিসি'র।

সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তের বেশিরভাগ অংশ গ্লেসিয়ার রিডজলাইন বা বরফে আচ্ছাদিত এলাকা দিয়ে তৈরি। কিন্তু হিমবাহ গলে যাওয়ার কারণে এই প্রাকৃতিক সীমানাগুলো পরিবর্তিত হয়েছে, তাই উভয় দেশ এখন সীমান্ত সংশোধনের চেষ্টা করছে। প্লাতো রোজা, ক্যারেল রিফিউজি এবং গোবা দি রোলিন এলাকায় এই সীমান্ত পরিবর্তন হবে, যা মেটারহর্ন ও জারম্যাটের নিকটে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ড এই পরিবর্তন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে, তবে ইতালি এখনও তা অনুমোদন করেনি। উভয় দেশ চুক্তিতে স্বাক্ষর করার পরই সীমান্ত পরিবর্তন কার্যকর হবে। ২০২৩ সালের মে মাসে একটি যৌথ সুইস-ইতালীয় কমিশনের দ্বারা প্রস্তাবিত খসড়া চুক্তির মাধ্যমে এই সীমান্ত সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল। 

গত সেপ্টেম্বরে সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক (গ্লামোস) এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে সুইজারল্যান্ডের হিমবাহ ৪ শতাংশ বরফ হারিয়েছে, যা ২০২২ সালের রেকর্ড ৬ শতাংশ ক্ষতির পর দ্বিতীয় বৃহত্তম। উষ্ণ গ্রীষ্ম এবং কম তুষারপাতকে এই ক্ষতির কারণ বলে উল্লেখ করেছে গ্লামোস। গবেষকরা সতর্ক করেছেন, এই আবহাওয়া চলতে থাকলে হিমবাহের গলন আরও বাড়বে।

সুইজারল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সীমান্ত উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। সীমান্ত স্পষ্ট হলে উভয় দেশকে প্রাকৃতিক এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্ধারণ করতে সহায়তা করবে।

গত বছর গ্লামোস সতর্ক করে জানায়, কিছু সুইস হিমবাহ এত দ্রুত গলছে যে, বৈশ্বিক তাপমাত্রা প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমার মধ্যে থাকলেও সেগুলো রক্ষা করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো না হয়, তাহলে অ্যালেটশের মতো বড় হিমবাহ যা সীমান্তের অংশ নয়—এক প্রজন্মের মধ্যে বিলীন হয়ে যেতে পারে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সীমান্ত / সুইজারল্যান্ড / ইতালি / হিমবাহ / হিমবাহ ক্ষয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • সীমান্তে কড়াকড়ি, বন্ধ বড় খামার: কোরবানির বাজারে এবার ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের
  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net