Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

আন্তর্জাতিক

এনডিটিভি
05 June, 2024, 02:20 pm
Last modified: 12 June, 2024, 06:53 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

রাঠি এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘একজন সাধারণ মানুষের ক্ষমতাকে কখনই অবমূল্যায়ন করবেন না।’
এনডিটিভি
05 June, 2024, 02:20 pm
Last modified: 12 June, 2024, 06:53 pm
ইউটিউবে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির ২১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ২৯২ টিতে জিতেছে।

তবে ক্ষমতাসীন জোটের আসন প্রাপ্তি বুথফেরত জরিপের তুলনায় অনেক কম। বিরোধী জোট ইনডিয়া ২৩৩টি আসন জিতেছে। অর্থাৎ বলা যায় বিজেপির প্রায় সমানে সমানে লড়েছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন থেকে মাত্র ৩৯টি আসন কম পেয়েছে।

লোকসভা নির্বাচনের আগে ভারতের তুমুল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে একাধিক ভিডিও তৈরি করেছিলেন।

তিনি এই নির্বাচনের ফলাফলকে সাধারণ মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।

রাঠি এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, 'একজন সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না।'

এই পুরো নির্বাচনের সময় ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন নীতি এবং সামাজিক বিভিন্ন সংকট নিয়ে সরকারের সমালোচনা করেছেন। তার চ্যানেলটি ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

বুথফেরত জরিপগুলো এবার কংগ্রেসের আরও একবার ভরাডুবির পূর্বাভাস দিয়েছিল। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেস কয়েকধাপ উন্নতি করেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, কংগ্রেস পেতে পারে ৯৯টি আসন, যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দখলে থাকা ৫২টি আসনের চেয়ে অনেকটাই বেশি।

নির্বাচনের ফলাফল দেখে অনেকের রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে।

নির্বাচনে নরেন্দ্র মোদীর দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, এমন ইঙ্গিতের পর ভারতের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। দেশটির শেয়ারবাজার মার্কেট ভ্যালু হিসেবে ৩৮৬ বিলিয়ন ডলার হারিয়েছে।

শেয়ারবাজারের বড় রকমের পতনের মধ্যেই মঙ্গলবার (৪ জুন) আদানি গ্রুপ ৪৫ বিলিয়ন ডলার হারিয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেও শেয়ার বাজারে একদিনে এত বড় ধসের মুখোমুখি হয়নি আদানি গ্রুপ।

অথচ অল্প কিছুদিন আগেই মুকেশ আম্বানিকে টপকে আবারো এশিয়ার সর্বোচ্চ ধনীর আসনটি নিজের করে নিয়েছিলে গৌতম আদানি।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কমপক্ষে তিনটি আঞ্চলিক দলের উপর নির্ভর করবেন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ধ্রুব রাঠি / ইউটিউবার / ভারত / লোকসভা নির্বাচন / বিজেপি / নরেন্দ্র মোদি / কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net