Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মেক্সিকোতে নির্মম তাপপ্রবাহ, ‘গাছ থেকে আপেলের মতো টুপটাপ ঝরে পড়ে’ মারা যাচ্ছে বানর

আন্তর্জাতিক

ওয়্যারড; দ্য গার্ডিয়ান
26 May, 2024, 11:20 am
Last modified: 26 May, 2024, 11:18 am

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর

মেক্সিকোতে নির্মম তাপপ্রবাহ, ‘গাছ থেকে আপেলের মতো টুপটাপ ঝরে পড়ে’ মারা যাচ্ছে বানর

ওয়্যারড; দ্য গার্ডিয়ান
26 May, 2024, 11:20 am
Last modified: 26 May, 2024, 11:18 am
ছবি: হোর্হে রামোস

নির্মম তাপপ্রবাহে পুড়ছে মেক্সিকো। দেশটিতে গরম এতটাই তীব্র হয়ে উঠেছে যে গাছ থেকে ফলের মতো টুপটাপ ঝরে পড়ে মারা যাচ্ছে হাউলার বানর।

গত ৪ মে থেকে ২১ মে পর্যন্ত অন্তত ১৩৮টি হাউলার বানর মারা গেছে। যেসব এলাকায় তাপমাত্রা অস্বাভাবিক বেশি, ওইসব জায়গায় এসব বানরের মৃত্যু হচ্ছে।

তাবাস্কো অঙ্গরাজ্যে অন্তত ৮৩টি হাউলার বানরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও অনেকগুলো অসুস্থ বানরকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পাঁচটি বানরকে স্থানীয় পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হাউলার বানর শক্তিশালী কণ্ঠের জন্য সুপরিচিত।

পশুচিকিৎসক ড. সার্জিও ভ্যালেনজুয়েলা দ্য গার্ডিয়ানকে বলেন, 'ওদেরকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছে। পানিশূন্যতা আর জ্বরে ভুগছিল ওরা। একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল বানরগুলো। হিটস্ট্রোক হয়েছিল ওদের।'

মার্চ থেকে এ পর্যন্ত ভয়ানক তাপপ্রবাহে মেক্সিকোতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মানুষের পাশাপাশি কয়েক ডজন—কয়েকশোও হতে পারে—হাউলার বানর এ তাপপ্রবাহে মারা গেছে বলে জানিয়েছেন পশুচিকিৎসক ও উদ্ধারকারীরা।

মারা যাবার আগে এসব বানরের মধ্যে খিঁচুনি, হাইপারথার্মিয়া ও অচেতন হয়ে যেতে দেখা গেছে। এসবই পানিশূন্যতার উপসর্গ। 

বন্যপ্রাণী জীববিজ্ঞানী গিলবার্তো পোজো জানান, প্রায় ৮৩টি বানর মৃত বা মুমূর্ষু অবস্থায় গাছের তলায় পাওয়া গেছে। 

পোজো বলেন, 'আপেলের মতো টুপটাপ করে গাছ থেকে পড়ছিল ওড়া। তীব্র পানিশূন্যতায় ভুগছিল ওরা, কয়েক মিনিটের মধ্যেই মারা গেছে।'

তিনি বলেন, গরম আর পানিশূন্যতায় এমনিতেই দুর্বল হয়ে পড়া বানরগুলো কয়েক ডজন মিটার ওপরের ডালপালা থেকে মাটিতে পড়ার ধাক্কা সামলে উঠতে না পেরে মারা যায়। 

পোজো বলেন, তীব্র গরম, খরা, বনে দাবানল, খাবার পানির অভাবসহ বেশ কিছু কারণে বানরগুলো মারা যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

মেক্সিকো / তাপপ্রবাহ / বানর / তাপপ্রবাহে বানরের মৃত্যু / গরমে বানরের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net