Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
৬ বছরের শিশুর একলা বিমান ভ্রমণ! এয়ালাইনস ভুল করে তাকে অন্য ফ্লাইটে তুলে দিল!

আন্তর্জাতিক

এনডিটিভি
26 December, 2023, 01:15 pm
Last modified: 26 December, 2023, 01:41 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

৬ বছরের শিশুর একলা বিমান ভ্রমণ! এয়ালাইনস ভুল করে তাকে অন্য ফ্লাইটে তুলে দিল!

পরবর্তীতে অবশ্য ছেলেটি নিরাপদে বাড়িতে পৌঁছেছে। তার দাদি চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে তাকে নিয়ে এসেছেন। আর তার ব্যাগপত্র ফোর্ট মায়ার্সে ঠিকভাবে পৌঁছে দিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। 
এনডিটিভি
26 December, 2023, 01:15 pm
Last modified: 26 December, 2023, 01:41 pm
ছবি: সংগৃহীত

ছয় বছর বয়সী এক শিশু ফ্লোরিডায় তার দাদিকে দেখতে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো একলা বিমানে চড়েছিলেন। কিন্তু সেই যাত্রাতে ঘটে বিপত্তি। ভুলে তাকে অন্য ফ্লাইটে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ। ফলে তিনি পৌঁছে যান ভুল গন্তব্যে। 

শিশুটির ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফোর্ট মায়ার্সে অবস্থিত সাউথওয়েস্ট ফ্লোরিডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে ভুলে তাকে অরল্যান্ডোর একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। এতে করে গন্তব্যস্থল থেকে প্রায় চার ঘণ্টা দূরবর্তী স্থানে তাকে নামতে হয়।

সিএনএন-কে পাঠানো এক বিবৃতিতে ঘটনাটি নিয়ে পরিবারের কাছে দুঃখপ্রকাশের কথা জানিয়েছে স্পিরিট এয়ারলাইন্স। সেখানে বলা হয়, "শিশুটি সার্বক্ষণিক আমাদের এয়ারলাইনসের টিমের একজন সদস্যের যত্ন ও তত্ত্বাবধানে ছিল। আমরা ভুলটি খুঁজে বের করার সাথে সাথে তার পরিবারের সাথে যোগাযোগ করি। একইসাথে তাদের একত্রিত করতে অবিলম্বে পদক্ষেপ নেই।"

তবে ভুলটি ঠিক কীভাবে হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, অভ্যন্তরীণভাবে একটি তদন্ত চলছে।

শিশুটির দাদি মারিয়া রামোস উইঙ্ক নিউজের সাথে তার সেই শঙ্কার মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মারিয়া জানান, তার নাতি ফোর্ট মায়ার্সে বিমান থেকে না নামায় তিনি আতঙ্কিত হয়ে উঠেছিলেন।

মারিয়া বলেন, "তারা আমাকে জানায়, আমার নাতি এই ফ্লাইটে নেই। সে ফ্লাইট মিস করেছে।" জবাবে মারিয়া বলেন, "'না, সে তার ফ্লাইট মিস করতে পারে না। কারণ আমার কাছে চেক-ইন ট্যাগ আছে। আমি দৌড়ে প্লেনের ভিতরে ফ্লাইট অ্যাটেনডেন্টের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, 'আমার নাতি কোথায়?"

পরবর্তীতে অবশ্য ছেলেটি নিরাপদে বাড়িতে পৌঁছেছে। তার দাদি চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে তাকে নিয়ে এসেছেন। আর তার ব্যাগপত্র ফোর্ট মায়ার্সে ঠিকভাবে পৌঁছে দিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

স্পিরিট এয়ারলাইনসের পক্ষ থেকে রামোসকে গাড়ি ভাড়ার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু দাদি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে উল্টো এমন ভুল কেন হলো সেই কারণ জানতে চান।

মারিয়া বলেন, "আমি চাই তারা আমাকে ডাকুক। অরল্যান্ডোতে আমার নাতি কীভাবে চলে গিয়েছিল সেটা আমাকে জানান। কীভাবে এটা ঘটল? কর্তৃপক্ষ কি তাকে বিমান থেকে নামিয়েছে? তার মা তো তাকে কাগজপত্র দিয়েছিল।  

অন্যদিকে এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়, "যাতায়াতের সময় আমরা আমাদের সমস্ত অতিথিদের নিরাপত্তা ও দায়িত্ব গুরুত্ব সহকারে বিবেচনা করি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। এই অভিজ্ঞতার জন্য আমরা পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।"

Related Topics

টপ নিউজ

প্লেন / শিশু / বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net