Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
28 November, 2023, 09:30 pm
Last modified: 28 November, 2023, 09:45 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার

সুড়ঙ্গের মধ্যেই প্রাথমিকভাবে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর অ্যাম্বুলেন্সে করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসার জন্য ৪১ শয্যার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 
হিন্দুস্তান টাইমস
28 November, 2023, 09:30 pm
Last modified: 28 November, 2023, 09:45 pm
প্রথম শ্রমিকের সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী; ছবি: হিন্দুস্তান টাইমস

দীর্ঘ ১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা শুরু হয়েছে। বাংলাদেশ সময়  আজ (মঙ্গলবার) রাত আটটা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। ধীরে ধীরে মোট ৪০ জন শ্রমিকদের সকলকেই বের করে আনছেন উদ্ধারকারীরা।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সুড়ঙ্গের মধ্যেই প্রাথমিকভাবে শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর অ্যাম্বুলেন্সে করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসার জন্য ৪১ শয্যার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

গত ১২ নভেম্বর উত্তরকাশীতে নির্মিত সুড়ঙ্গে ধস নামে। সেখানে ৪১ জন শ্রমিক আটকে পড়েন। তারপর থেকেই তাদের উদ্ধারে শুরু করা হয় অভিযান।

কিন্তু হিমালয়ের ভেতর থেকে শ্রমিকদের বের করে আনার কাজটা একেবারেই সহজ ছিল না। এমনকি বিদেশ থেকে বিশেষজ্ঞ ও যন্ত্রপাতি নিয়ে আসা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে থাকে উদ্ধারকাজ। একইসাথে তাদের খাবার পাঠানো হতে থাকে। কিন্তু যত সময় যাচ্ছিল, ততই বাড়ছিল উদ্বেগ।

তারইমধ্যে গত ২১ নভেম্বর ভোরে আটকে পড়া শ্রমিক, তাদের পরিবার এবং উদ্ধারকারীদের মুখে কিছুটা হাসি ফোটে। এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা দিয়ে প্রথমবার শ্রমিকদের দেখা যায়। তখন মনে করা হয়েছিল যে, এবার খুব শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করা হবে। উদ্ধারকারীরাও বলছিলেন যে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কিন্তু কিছু না কিছু বাধা আসছিল। সুড়ঙ্গের মধ্যেই ভেঙে যায় অগার মেশিনের একাংশ। থমকে যায় উদ্ধারকাজ।  

আর তারপর বিশেষজ্ঞরা হাতে যে শেষ উপায় পড়েছিল, সেই পথেই হাঁটেন। গত সোমবার থেকে হাত দিয়েই ধ্বংসস্তূপ খুঁড়তে থাকেন উদ্ধারকারীরা। সেজন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হয় 'র‍্যাট হোল মাইনিং'-র একটি দলকে। যে প্রক্রিয়া কিছুটা বিপজ্জনক হলেও মেঘালয়ের মতো কয়েকটি জায়গায় সেই পদ্ধতিতেই কয়লা সংগ্রহ করা হয়।

বিকল্প হিসেবে চলতে থাকে ভার্টিকাল খননও (ভারতীয় সেনা সেই কাজ করতে থাকে)। অবশেষে আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সুড়ঙ্গ খননের কাজ শেষ করা হয়। তারপর শ্রমিকদের বের করে আনার কাজ শুরু করা হয়।  
সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কাজ শুরু করেন 'র‍্যাট হোল মাইনার'-রা। ২৪ ঘণ্টার কম সময়েই তারা ১২ মিটার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেন। তারপর সেই পাইপ দিয়ে শ্রমিকদের করে নিয়ে আসা হতে থাকে।

Related Topics

টপ নিউজ

সুড়ঙ্গ / উদ্ধার অভিযান / উত্তরাখণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • ভারতে মুসলিম বৃদ্ধকে বাঁচানোতে হিন্দু যুবকের জিমে সদস্য কমে গেল; পাশে দাঁড়াল আইনজীবী সমাজ
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net