Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
আল-শিফা হাসপাতালে রোগী, কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক

আল জাজিরা
15 November, 2023, 03:25 pm
Last modified: 15 November, 2023, 03:32 pm

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

আল-শিফা হাসপাতালে রোগী, কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলি বাহিনী

ভবনগুলোর প্রতিটি করিডোর ও কক্ষে অভিযান চালানোর সময় তারা পৃথকভাবে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।
আল জাজিরা
15 November, 2023, 03:25 pm
Last modified: 15 November, 2023, 03:32 pm
গাজার আল-শিফা হাসপাতাল। ফাইল ছবি: এএফপি

ভারী অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ নিয়ে স্থানীয় সময় আজ (১৫ নভেম্বর) ভোরে গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রগুলোর একটি আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালের প্রধান ভবনগুলো– বিশেষ করে জরুরি বিভাগ, বিশেষায়িত সার্জারি বিভাগ এবং এমনকি প্রসূতি ওয়ার্ডেও অভিযান চালিয়েছে তারা।

ভবনগুলোর প্রতিটি করিডোর ও কক্ষে অভিযান চালানোর সময় তারা পৃথকভাবে ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী যেমনটি দাবি করেছে– ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আল-শিফা হাসপাতালকে ইসরায়েলের ওপর হামলা চালানোর জন্য নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে– এমন দাবির পক্ষে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হাসপাতালের প্রধান ভবনগুলোর একাধিক দরজায় ইলেকট্রনিক চেকপয়েন্ট বসিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব ভবনে অবস্থানরত মেডিকেল টিম, রোগী বা আহত মানুষ যেই হোক না কেন– তাদেরকে এই ইলেকট্রনিক চেকপয়েন্ট পার করতে হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের।

এদিকে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফা হাসপাতালে বর্তমানে প্রায় ৭০০ রোগী, ৪০০ কর্মী এবং ৩,০০০ বেসামরিক নাগরিক অবস্থান করছেন। 

ইসরায়েলি অভিযানের মুখে তাদের সবার জীবন বিপন্ন হয়ে পড়েছে। ডাক্তার, রোগী, চিকিৎসা কর্মী, আশ্রয় গ্রহণকারী– সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত কয়েকদিনে অবরুদ্ধ গাজাজুড়ে ব্যাপক হামলা ও লড়াইয়ের পর এই প্রথম সরাসরি আল-শিফা হাসপাতালে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের দাবি, 'হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট টার্গেট' রেখেই এই অভিযান চালানো হচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সময় গতরাত ২টায় আল-শিফায় অভিযান চালানোর ঘোষণা দেয় তারা এবং ভোর ৫টার দিকে হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা প্রবেশ করে। ঘোষণার সময়ও হাসপাতালের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন ছিল।

Related Topics

টপ নিউজ

আল-শিফা হাসপাতাল / হামাস-ইসরায়েল / গাজা / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net