Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, বাড়ির নথিপত্র নিয়ে শুনানিতে হাজিরের পরামর্শ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 March, 2023, 04:55 pm
Last modified: 20 March, 2023, 11:15 am

Related News

  • আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন
  • ‘সারা দেশে বাঙালিদের অধিকার আছে’: ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন
  • রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা
  • সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ৮০ শতক জমিসহ ২ বাড়ি জব্দ
  • বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে, ড. ইউনূসকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন

অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, বাড়ির নথিপত্র নিয়ে শুনানিতে হাজিরের পরামর্শ

বিশ্বভারতীর চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ শতক জমি দখল করে রেখেছেন। তাই আইন অনুযায়ী তাকে কেন ওই জমি থেকে উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্ন করা হয়েছে।
টিবিএস ডেস্ক
19 March, 2023, 04:55 pm
Last modified: 20 March, 2023, 11:15 am
প্রতীচীতে অমর্ত্য সেন। ফাইল ছবি। সূত্র: আনন্দবাজার

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবিবার (১৯ মার্চ) অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ঠিকানায় পাঠানো হয় চিঠিটি। খবর আনন্দবাজার-এর।

'প্রতীচী'র ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন অথবা তার কোনো প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকেন। সেখানে ওই 'বিতর্কিত' জমি নিয়ে শুনানি হবে।

বিশ্বভারতীর চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ শতক জমি দখল করে রেখেছেন। তাই আইন অনুযায়ী তাকে কেন ওই জমি থেকে উচ্ছেদ করা হবে না, সেই প্রশ্ন করা হয়েছে।

ওই জমি নিয়ে বিতর্ক বেশ পুরোনো। কয়দিন আগেও চিঠি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেনকে জমিটি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে বলেছিল। তখন অমর্ত্য পাল্টা দাবি করেন, জমির বিষয়ে মিথ্যা বলছে কর্তৃপক্ষ।

অমর্ত্য সেন জানান, ওই বাড়ির জমির একটি অংশ বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া, আর কিছুটা জমি কেনা।

এর মাঝে শান্তিনিকেতনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্যের সঙ্গে দেখা করেন অর্থনীতিবিদের হাতে জমিসংক্রান্ত কাগজপত্র তুলে দেন। তখন মমতা বিশ্বভারতীর উপাচার্যকে উদ্দেশ করে বলেছিলেন, 'এ ভাবে মানুষকে অপমান করা যায় না।' এমনকি আইনি ব্যবস্থা নেবেন বলেও সতর্ক করেছিলেন।

সম্প্রতি বাবা আশুতোষ সেনের পরিবর্তে জমির লিজহোল্ডার হিসেবে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন অধ্যাপক অমর্ত্য সেন। বোলপুরের ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা দীর্ঘ শুনানির পরও কোনো মীমাংসায় পৌঁছাতে পারেননি।

Related Topics

টপ নিউজ

বিশ্বভারতী / অমর্ত্য সেন / বিশ্বভারতী-অমর্ত্য দ্বন্দ্ব / শান্তিনিকেতন / প্রতীচী / বাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন
  • ‘সারা দেশে বাঙালিদের অধিকার আছে’: ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন
  • রবীন্দ্রনাথের বোলপুর থেকে 'দ্বিতীয় ভাষা আন্দোলন' শুরু করলেন মমতা
  • সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ৮০ শতক জমিসহ ২ বাড়ি জব্দ
  • বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে, ড. ইউনূসকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net