Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কুকুর নয়, মাদকদ্রব্য খুঁজে বের করতে চীনে পুলিশকে সহায়তা করবে কাঠবিড়ালি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 February, 2023, 04:00 pm
Last modified: 15 February, 2023, 04:06 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক
  • কিটামিন নেওয়ার অভিযোগ মাস্কের বিরুদ্ধে; মানব মস্তিষ্কে এর প্রভাব কী?
  • যেভাবে ইয়াবার খোঁজে গিয়ে দেশে প্রথমবারের মতো ধরা পড়ল ‘ব্ল্যাক কোকেন’
  • শূকরের খামার থেকে রেকর্ড ২২ টন কোকেন জব্দ করল ইকুয়েডর
  • ঢাকা বিমানবন্দর থেকে দেশের ইতিহাসের সর্ববৃহৎ কোকেনের চালান জব্দ

কুকুর নয়, মাদকদ্রব্য খুঁজে বের করতে চীনে পুলিশকে সহায়তা করবে কাঠবিড়ালি

কাঠবিড়ালি ও ইঁদুরের মত প্রাণীদের যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তবে তারা সংকীর্ণ কিংবা সহজে প্রবেশ করা যায় না এমন জায়গায় পৌঁছে প্যাকেটের মধ্যে থাকা মাদকদ্রব্যও শনাক্ত করতে পারবে। 
টিবিএস ডেস্ক
15 February, 2023, 04:00 pm
Last modified: 15 February, 2023, 04:06 pm
ছবি-সংগৃহীত

মাদকদ্রব্য খুঁজে বের করতে বহু দেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকুর ব্যবহার করে থাকে। কিন্তু চীনের পুলিশ মাদকদ্রব্য খুঁজে বের করতে এবার কুকুর নয়, বরং কাঠবিড়ালি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে পুলিশের একটি ইউনিট সম্প্রতি ছয়টি কাঠবিড়ালিকে মাদকদ্রব্য নির্মূল অভিযানে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের।

ইউনিটটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে ইউরেশিয়ান প্রজাতির লাল কাঠবিড়ালিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশটির মাদক নির্মূলে প্রাণী হিসেবে কুকুর বাদেও অন্য প্রাণী ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটির পরীক্ষামূলক পর্যায় হিসেবে এ কাজ করা হচ্ছে।

চীনের চংকুইনজ শহরের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের রক্ষণাবেক্ষণকারী পুলিশ সদস্য ইন জিনকে কাঠবিড়ালিগুলোকেও প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন জিন জানান, মাদকদ্রব্য শনাক্ত করতে যে অনুশীলন করানো হচ্ছে, সেখানে কাঠবিড়ালিগুলো খুবই ভালো করছে। তবে এদেরকে মাঠ পর্যায়ে মাদক নির্মূলে কাজের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।

মাদক নির্মূলে কাঠবিড়ালি ব্যবহারের চমকপ্রদ এ খবর চীনে জনসাধারণের মনেও কৌতূহল সৃষ্টি করেছে। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্য পিপলস ডেইলি সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণের সময় কাঠবিড়ালিগুলো একের পর এক বাধা উপেক্ষা করে নিজেদের ঘ্রাণশক্তি ব্যবহার করে মাদকদ্রব্য খুঁজে বেড়াচ্ছে।

ভিডিওটি ইতিমধ্যেই চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তে ভাইরাল হয়েছে। প্রশিক্ষক ইন এ সম্পর্কে বলেন, "প্রশিক্ষণপ্রাপ্ত কাঠবিড়ালিগুলোর তীব্র ঘ্রাণশক্তির অনুভূতি রয়েছে। বহু বছরের গবেষণার চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে এদের ট্রেনিং করানো হচ্ছে।"

চীনে মাদকদ্রব্য পরিবহনের ক্ষেত্রে চোরাচালানকারীরা খুবই জটিল সব পদ্ধতি অবলম্বন করে থাকে। অনেক সময় ডাকযোগে কিংবা ছদ্মবেশে চা অথবা অন্যান্য বৈধ পণ্যের সাথে মিশিয়ে মাদকদ্রব্য পরিবহন করা হয়। সেক্ষেত্রে চোরাচালান শনাক্ত করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই কাঠবিড়ালি ও ইঁদুরের মত প্রাণীদের যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তবে প্রাণীগুলো সংকীর্ণ কিংবা সহজে প্রবেশ করা যায় না এমন জায়গায় পৌঁছে প্যাকেটের মধ্যে থাকা মাদকদ্রব্যও ঘ্রাণশক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবে। 

উইবো-তে অনেক নেটিজেন প্রশিক্ষণপ্রাপ্ত কাঠবিড়ালিগুলোকে 'ভাগ্যবান' হিসেবে সম্বোধন করে ঠাট্টাও করেছেন। চীনা কর্ম কমিশনের পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক নারী ঠাট্টা করে লিখেছেন, "কাঠবিড়ালিগুলো আমার চেয়েও ভালো কাজ করছে।"

এমনকি মাইক্রোব্লগিং সাইটটিতে 'কাঠবিড়ালি স্কোয়াড' নামে হ্যাশট্যাগও চালু হয়েছে।

গতবছর দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, চীনে যেসব মাদকদ্রব্য শনাক্ত করা হচ্ছে তার সিংহভাগই দেশের বাইরে থেকে আসছে। তাই গত পাঁচ বছর ধরে মাদকদ্রব্য চোরাচালানে জড়িত বৈশ্বিক চক্রগুলোকে ধরতে দেশটিতে নানা অভিযান পরিচালিত হচ্ছে। 

আর দেশজুড়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযানের অংশ হিসেবে কুকুর বাদেও অন্য প্রাণীগুলোকে ব্যবহারের কথা ভাবতে থাকে চীন। ২০১৮ সালে নতুন কোন প্রাণীকে, এ ক্যাম্পেইনে কীভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে একটি উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ফলশ্রুতিতে প্রথমদিকে ইঁদুর এবং বর্তমানে কাঠবিড়ালিকে মাদকদ্রব্য শনাক্তের জন্য প্রস্তুত করা হচ্ছে।    
 
Related Topics

টপ নিউজ

কাঠবিড়ালী / মাদকদ্রব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক
  • কিটামিন নেওয়ার অভিযোগ মাস্কের বিরুদ্ধে; মানব মস্তিষ্কে এর প্রভাব কী?
  • যেভাবে ইয়াবার খোঁজে গিয়ে দেশে প্রথমবারের মতো ধরা পড়ল ‘ব্ল্যাক কোকেন’
  • শূকরের খামার থেকে রেকর্ড ২২ টন কোকেন জব্দ করল ইকুয়েডর
  • ঢাকা বিমানবন্দর থেকে দেশের ইতিহাসের সর্ববৃহৎ কোকেনের চালান জব্দ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net