Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
১৯৭৫ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2023, 06:15 pm
Last modified: 01 February, 2023, 06:35 pm

Related News

  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১৯৭৫ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ

২০২২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি ছিল ১৩ শতাংশ। দেশটির ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স (পিবিএস)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পাকিস্তানের শহুরে ও গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়ে যথাক্রমে ২৪.৩৮ ও ৩২.২৬ শতাংশ হয়েছে।
টিবিএস ডেস্ক
01 February, 2023, 06:15 pm
Last modified: 01 February, 2023, 06:35 pm
ছবি: দ্য ডন

১৯৭৫ সালের পর এ প্রথমবারের মতো জানুয়ারি মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে সর্বোচ্চ ২৭.৫৫ শতাংশে পৌঁছেছে। এর ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে দেশটির মানুষদের। খবর দ্য ডন-এর।

কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই)-এর মাধ্যমে হিসেব করা এ মুদ্রাস্ফীতি আগের মাসগুলোতে ছিল ২৪.৫ শতাংশ। পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংস্থা আরিফ হাবিব লিমিটেড জানিয়েছে, ১৯৭৫ সালের মে মাসের পর এ প্রথম এটির সিপিআই সর্বোচ্চ ২৭.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

২০২২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি ছিল ১৩ শতাংশ। দেশটির ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স (পিবিএস)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পাকিস্তানের শহুরে ও গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়ে যথাক্রমে ২৪.৩৮ ও ৩২.২৬ শতাংশ হয়েছে।

পিবিএসের উপাত্ত অনুযায়ী, পাকিস্তানে গত বছরের তুলনায় পচনশীল খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতি বেড়েছে ৬১.৬৩ শতাংশ। এছাড়া বিনোদন ও সংস্কৃতি, অপচনশীল খাদ্যদ্রব্য, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সিপিআই সূচক বেড়েছে যথাক্রমে ৪৪.১৪ শতাংশ, ৪০.৩৪ শতাংশ, ৩৯.১ শতাংশ, ১৮.৭৩ শতাংশ, ১০.৫৮ শতাংশ।

পাকিস্তান সরকারের প্রত্যাশা করেছিল, মুদ্রাস্ফীতি ২৬ শতাংশ হবে। এদিকে দেশটির বাজেটে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১.৫ শতাংশ।

মুদ্রাস্ফীতির এ বৃদ্ধির ফলে দেশটির বেতনভুক কর্মজীবী মানুষেরা ভোগান্তির মুখে পড়েছেন। অনেককে একাধিক চাকরি করতে হচ্ছে সাংসারিক ব্যয় মেটানোর জন্য।

গত কয়েকদিনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির অবিশ্বাস্য দরপতন ঘটেছে। এছাড়া দেশটিতে জ্বালানির দামও রোববার থেকে বেড়ে গিয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে দেশটিতে ২৫ ধরনের পণ্যের দাম বেড়েছে, ছয়টির কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত থেকেছে।

পাকিস্তানে এখন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাইনেবাঁধা কর্মজীবী — সব ধরনের মানুষই দুটো চাকরি করেও ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কিছুটা উচ্চবিত্ত মানুষ — যারা আগে চার চাকার গাড়ি ব্যবহার করতেন — তারা এখন মোটরসাইকেল ব্যবহার করতে শুরু করেছেন। অনেক মা-বাবা তাদের সন্তানদের আগের স্কুল থেকে ছাড়িয়ে এনে কম বেতনের স্কুলে ভর্তি করাচ্ছেন।

গত দেড় বছরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসিক মাইনের কর্মজীবীদের অনেকের বছরের পর বছর বেতন বাড়েনি।

২৭ বছর বয়সী ফাইজান তার মোটরসাইকেলে রাইড-শেয়ার করেন। তিনি বলেন, 'পিটিআই সরকারের সময় আমরা ৩০০ রুপি দিয়ে দুই লিটার তেল পেতাম। তখন ব্যবসাও ভালো চলছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমরা মারাত্মক ভোগান্তিতে পড়েছি।'

লাহোর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক ড. আলি চিমা বলেন, 'পাকিস্তানে এ পরিমাণ উচ্চ মুদ্রাস্ফীতি এর আগে কখনো এত দীর্ঘ সময় ধরে চলমান ছিল না।'

মুদ্রাস্ফীতি না কমার কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান মুদ্রাস্ফীতিজনিত বৈশ্বিক পণ্যমূল্যের একটি চক্রের মুখে পড়েছে এবং একইসঙ্গে দেশটি বিশ্ববাজারের পণ্য ও তেলের ওপর নির্ভরশীল।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / মুদ্রাস্ফীতি / অর্থনীতি / পাকিস্তানের অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • রাজনৈতিক অস্থিরতা, কম বিনিয়োগ: রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যেসব কারণ জানালেন অর্থমন্ত্রী 
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net