Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিদেশিরা কানাডায় আর বাড়ি কিনতে পারবে না!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2023, 10:10 am
Last modified: 04 January, 2023, 10:19 am

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি

বিদেশিরা কানাডায় আর বাড়ি কিনতে পারবে না!

ফেডারেল হাউজিং মন্ত্রী আহমেদ হুসেন জানান, “এই আইনের মাধ্যমে, আমরা নিশ্চিত করবো যে প্রত্যেক বাড়ির মালিক কানাডিয়ান হবে, যা এই দেশে বসবাসকারী প্রত্যেকের জন্য সুবিধা বয়ে আনবে।”
টিবিএস ডেস্ক
04 January, 2023, 10:10 am
Last modified: 04 January, 2023, 10:19 am

বিশেষ কিছু বিদেশিদের কানাডায় বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। খবর বিবিসির। 

এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারগুলোর একটিকে সাশ্রয়ী করতে সহায়তা করা৷

এই গ্রীষ্ম পর্যন্ত কানাডায় বাড়িগুলোর গড় দাম ৭,৭৭,২০০ কানাডিয়ান ডলার বা ৫,৬৮,০০০ মার্কিন ডলার, যা কর দেওয়ার পর কানাডার পরিবারগুলোর গড় আয়ের ১১ গুণেরও বেশি।

কেউ কেউ এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এটি কানাডার হাউজিং মার্কেটে কী প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়।

অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ার বাড়ির মালিকদের মধ্যে নন-কানাডিয়ান বাসিন্দাদের হার ৬ শতাংশেরও কম, যেখানে জাতীয় পরিসংখ্যান অনুযায়ী বাড়ির দাম সবচেয়ে বেশি।

কানাডার নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা নন তাদের ওপর ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। এবং যারা এটি লঙ্ঘন করবেন তাদের ওপর ১০ হাজার কানাডিয়ান ডলার জরিমানা আরোপ করা হবে।

ডিসেম্বরের শেষের দিকে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ১১ দিন আগে, কানাডিয়ান সরকার অন্তত পাঁচ বছর ধরে দেশে থাকা আন্তর্জাতিক ছাত্র, শরণার্থী দাবিদার এবং অস্থায়ী কাজের অনুমোদন আছে এমন লোকেদের জন্য এই নিয়মের ব্যাপারে কিছু ছাড় ঘোষণা করেছিল।

একটি বিবৃতিতে ফেডারেল হাউজিং মন্ত্রী আহমেদ হুসেন জানান যে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ক্রেতাদেরকে বাড়িকে পণ্য হিসেবে ভাবার পরিবর্তে সেখানে থেকে পরিবার গঠনে উৎসাহিত করার জন্য: "এই আইনের মাধ্যমে, আমরা নিশ্চিত করবো যে প্রত্যেক বাড়ির মালিক কানাডিয়ান হবে, যা এই দেশে বসবাসকারী প্রত্যেকের জন্য সুবিধা বয়ে আনবে।"

২০২২ সালে কানাডায় আবাসনের দাম কিছুটা কমে গেলেও এক দশক আগের তুলনায় এটি অনেক বেশি। ২০১৩ সালের তুলনায় গত বছর বাড়ির দাম ৪৮ শতাংশ বেড়েছে, যখন একটি বাড়ির গড় মূল্য ৫,২২,৯৫১ কানাডিয়ান ডলার।

ইতিমধ্যেই, কানাডিয়ানদের গড় পরিবারের আয় বাড়ির দাম বাড়ার সাথে তাল মিলিয়ে চলতে বেগ পোহাতে হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কর-পরবর্তী পরিবারের আয় ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই সংখ্যা কানাডার আবাসন বাজারকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল হিসেবে ঠিক করেছে। স্ট্যাটিস্টার উপাত্ত অনুযায়ী, এটি নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চেয়েও বেশি। 

কানাডার সবচেয়ে দুই বড় শহর, টরন্টো এবং ভ্যাঙ্কুভারে গড় বাড়ির দাম ১ মিলিয়ন কানাডিয়ান ডলারের চেয়েও বেশি, যা তাদেরকে পরিণত করেছে আবাসন খাতে বিশ্বের শীর্ষ দশ ব্যবয়বহুল শহরের তালিকায়। 

নিউজিল্যান্ডও ২০১৮ সালে বিদেশিদের জন্য বাড়ি কেনার নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরূপ আইন পাস করেছে, কারণ দেশটিও তার নিজস্ব আবাসন ক্রয়ক্ষমতার সংকটের সাথে মোকাবেলা করছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে মূল্যস্ফীতি-সামঞ্জস্যপরবর্তী বাড়ির দাম বাড়তে থাকে।

অন্যান্য দেশগুলোও বিদেশিদের হাতে বাড়ির মালিকানা রোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা প্রণয়ন করেছে, যার মধ্যে কিছু নির্দিষ্ট অঞ্চলের বাইরে বিদেশিদের বাড়ি কেনার অপর নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত ফি রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কানাডা / আবাসন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net