Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2026, 05:30 pm
Last modified: 12 April, 2026, 05:32 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

বাণিজ্য আরও গতিশীল করতে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ভারতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব ধরনের পণ্য আমদানির অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা।
টিবিএস রিপোর্ট
12 April, 2026, 05:30 pm
Last modified: 12 April, 2026, 05:32 pm
ছবি: টিবিএস

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে সৃষ্টি হওয়া কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ফের ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে। তবে বাণিজ্য আরও গতিশীল করতে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ভারতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব ধরনের পণ্য আমদানির অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ১৯৯৪ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চলে আসছে। এই বন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, পাথর, সিমেন্ট, রড, আটা, ময়দা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে প্লাস্টিক ফার্নিচার, পিভিসি সামগ্রী, তুলা, প্রক্রিয়াজাত খাবার এবং ফলের জুসের মতো উচ্চ চাহিদাসম্পন্ন পণ্যগুলোর রপ্তানি বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছিল এই বন্দরে। ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশের পণ্য বর্জনের চাপ দেয়। এর ধারাবাহিকতায় গত বছরের মে মাসে কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি আয় প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়।

এদিকে, ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় রাজস্ব আয় কমেছে শুল্ক কর্তৃপক্ষেরও। বর্তমানে যেসব পণ্য আমদানির অনুমতি রয়েছে, তার বেশিরভাগই ত্রিপুরার বাইরে থেকে আনতে হয়। ফলে উচ্চ পরিবহন ব্যয়ের কারণে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় আমদানিতে অনীহা দেখাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নিষিদ্ধ পণ্য ব্যতিত সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়া হলে স্থানীয় চাহিদা অনুযায়ী বাণিজ্য বৃদ্ধি পাবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের গত মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে ৪৩৭ কোটি ১৮ লাখ ৯৪ হাজার টাকার পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ১ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকার পণ্য (চাল, জিরা ও আগরবাতি), যা থেকে সরকার ৭১ লাখ ৩২ হাজার টাকা রাজস্ব পেয়েছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারতে ৫১৪ কোটি ৩৪ লাখ টাকার পণ্য রপ্তানি এবং ৭ কোটি ৩১ লাখ টাকার পণ্য আমদানি হয়েছিল।

ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের তিক্ততা কমতে শুরু করায় ব্যবসায়ীরা এখন ভারতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনার দাবি তুলেছেন।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী রাজীব ভূঁইয়া বলেন, "অভ্যুত্থানের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে টানাপোড়েন চলছিল, তা এখন অনেকটাই কমেছে। এর ফলে ধীরে ধীরে পণ্য রপ্তানি বাড়ছে। তবে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো পুনরায় রপ্তানির অনুমোদন পেলে সামগ্রিকভাবে রপ্তানি আয় আরও বাড়বে। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি সরকারেরও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।"

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নিছার উদ্দিন ভূঁইয়া বলেন, "আমরা ভারতে নতুন কিছু পণ্য রপ্তানির চেষ্টা করছি এবং এ নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে। এছাড়া যদি আমাদের সব পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়, তবে বন্দর দিয়ে পুনরায় আমদানি শুরু হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।"

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার কাজী আল মাসুম বলেন, "আমদানি-রপ্তানি বাড়াতে আমরা ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছি। যেসব পণ্যের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আছে, সেগুলো আগে বড় পরিমাণে রপ্তানি হতো। ব্যবসায়ীদের এই দাবির বিষয়টি আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লিখিতভাবে জানিয়েছি। আশা করা যাচ্ছে, দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে অচিরেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।"

Related Topics

টপ নিউজ

আখাউড়া স্থলবন্দর / রপ্তানি বাণিজ্য / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net