Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ভোট কারচুপির অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 10:15 pm
Last modified: 12 February, 2026, 10:18 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

ভোট কারচুপির অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বয়েজ হাই স্কুল, পল্টন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট এবং মির্জা আব্বাস কলেজে অনিয়ম সংঘটিত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 10:15 pm
Last modified: 12 February, 2026, 10:18 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনি এলাকার ছয়টি ভোটকেন্দ্রে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি রাজধানীর বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগ জানান।

রাত সাড়ে ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বয়েজ হাই স্কুল, পল্টন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট এবং মির্জা আব্বাস কলেজে অনিয়ম সংঘটিত হচ্ছে।

শাহীন আহমেদ দাবি করেন, 'মির্জা আব্বাস কলেজে আমরা ১৫ ভোটে এগিয়ে থাকার পরও আমাদের এজেন্টদের আটকে রেখে পুনরায় ভোট গণনা করা হয়েছে। এসব কেন্দ্রে তিনবার করে ভোট গণনা করা হচ্ছে এবং পোলিং এজেন্টদের ভেতরে আটকে রেখে বাতিল হয়ে যাওয়া ব্যালটগুলো যোগ করার চেষ্টা চলছে।'

তিনি আরও অভিযোগ করেন, উল্লেখিত কেন্দ্রগুলোতে এনসিপি প্রার্থী এগিয়ে থাকলেও ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে আটকে রাখা হচ্ছে। শাহীন আহমেদ বলেন, 'আমরা এই ছয়টি কেন্দ্রের তথ্য পেয়েছি এবং আরও বেশ কিছু কেন্দ্রে এজেন্টদের আটকে রাখার খবর আসছে। আমরা লিড নেওয়ার পরও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। সে কারণেই তিনি (পাটওয়ারী) এখানে অভিযোগ জমা দিতে এসেছেন।'

রাত পৌনে ১০টা পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, 'আমি এই মুহূর্তে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে পারছি না।'

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ঢাকা-৮ / নাসীরুদ্দীন পাটওয়ারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net