Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ, আহত একাধিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 04:50 pm
Last modified: 06 February, 2026, 05:03 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিলে পুলিশের বাধা, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ, আহত একাধিক

বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 04:50 pm
Last modified: 06 February, 2026, 05:03 pm
ছবি: টিবিএস

হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতা-কর্মীসহ পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছ।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টো রোডের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ আন্দোলনকারীরা। জুমার নামাজের পর সেখানে জমায়েত আরও বাড়তে থাকে। আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে না পারেন, সেজন্য মিন্টো রোডের প্রবেশমুখে আগে থেকেই ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থান নেয় পুলিশ।

বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে এবং অন্য একটি অংশ বাংলামোটরের দিকে সরে যায়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন দলটির নেতা-কর্মীরা। পরবর্তীকালে সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন এবং রাতভর তাদের কয়েকজন সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন।
 
Related Topics

টপ নিউজ

ইনকিলাব মঞ্চ / সংঘর্ষ / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net