Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান 

বাংলাদেশ

রয়টার্স
07 January, 2026, 08:20 pm
Last modified: 07 January, 2026, 08:43 pm

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান 

জেএফ-১৭ বিমান বর্তমানে পাকিস্তানের প্রধান সামরিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তারা ইতোমধ্যে আজারবাইজান এবং লিবিয়ার কাছে এই বিমান বিক্রির চুক্তি করেছে।
রয়টার্স
07 January, 2026, 08:20 pm
Last modified: 07 January, 2026, 08:43 pm
ফাইল ছবি/রয়টার্স

পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে  জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে এবং তাদের তৈরি অস্ত্র আরো বহু দেশে বিক্রি করতে আগ্রহী। 

গত বছরের মে মাসে প্র ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনী যে সাফল্য দেখিয়েছিল, সেটাকেই তারা এখন অস্ত্র বিক্রির সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত।

পাকিস্তানের বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান জেএফ-১৭ যুদ্ধবিমান কেনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। এই বিমান পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে 'সুপার মুশাক' নামের প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি তারা প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তার আশ্বাসও দিয়েছে।

সম্পর্ক জোরদার হচ্ছে

২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর পর থেকে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের উন্নয়ন হতে শুরু করে। অন্যদিকে একই সময়ে নয়াদিল্লির সাথে বাংলাদেশের সম্পর্কের কিছুটা অবনতি ঘটে।  

আরও পড়ুন: ২৯ জানুয়ারি থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরালো করেছে। তারা ভবিষ্যতে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে চায়।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৯৭১ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হয়েছে। এছাড়া দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা থাকা একটি ইসলামপন্থী দল বড় ভূমিকা রাখতে পারে।

অস্ত্র বিক্রি বাড়াচ্ছে ইসলামাবাদ

জেএফ-১৭ বিমান বর্তমানে পাকিস্তানের প্রধান সামরিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তারা ইতোমধ্যে আজারবাইজান এবং লিবিয়ার কাছে এই বিমান বিক্রির চুক্তি করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তাদের তৈরি অস্ত্রের চাহিদা এত বেড়েছে যে এর মাধ্যমে দেশের অর্থনীতি বদলে যেতে পারে। তার মতে, আগামী ছয় মাসের মধ্যে পাকিস্তানের আর আইএমএফ-এর ঋণের প্রয়োজন নাও হতে পারে।
 
Related Topics

টপ নিউজ

ইসলামাবাদ / পাকিস্তান / বাংলাদেশ / যুদ্ধবিমান / বিক্রি / অস্ত্র / শেখ হাসিনা / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net