Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
রাজশাহীতে রাতভর গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয়, রড খুলে নিয়ে যাচ্ছেন লোকজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 01:05 pm
Last modified: 19 December, 2025, 01:17 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে রাতভর গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ কার্যালয়, রড খুলে নিয়ে যাচ্ছেন লোকজন

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই দেখা যায়, লোকজন কুমারপাড়ায় এসে ধ্বংসস্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড আলাদা করছে। পরে সেই রডগুলো ভ্যান ও রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 01:05 pm
Last modified: 19 December, 2025, 01:17 pm
ছবি: টিবিএস

রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়টি এক্সকেভেটর দিয়ে রাতভর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেই ধ্বংসস্তূপ থেকে রড, ইট ও সিমেন্ট খুলে নিয়ে যাচ্ছেন লোকজন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই দেখা যায়, বিভিন্ন মানুষজন কুমারপাড়ায় এসে ধ্বংসস্তূপ থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড আলাদা করছেন। পরে সেই রডগুলো ভ্যান ও রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি গ্রুপকে এভাবে রড বাছাই করে নিয়ে যেতে দেখা গেছে। এমনকি অনেকে ভবনের কলামগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ভেতর থেকে রড বের করে নিচ্ছেন।

সেখানে উপস্থিত সাব্বির হোসেন নামে একজন বলেন, 'রাতে এক্সকাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়ার পর ধ্বংসস্তূপের কারণে আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তাটি বন্ধ হয়ে গেছে। চারদিকে স্তূপ ছড়িয়ে পড়ায় যাতায়াত করা যাচ্ছে না। তাই রাস্তা পরিষ্কার করার জন্য প্রথমে রডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর ইট ও সুরকি সরানো হবে।'

আরেকজন জানান, অন্যরা রড নিয়ে যাচ্ছে শুনে তিনিও এখানে এসেছেন।

ছবি: টিবিএস

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে প্রথমে একটি এবং পরে আরও একটি এক্সকাভেটর নিয়ে এসে রাতভর আওয়ামী লীগ কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও মহানগর আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। তবে তখন দোতলা ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। এবার সেই দোতলা ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এদিকে,রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের এই কার্যালয়টি গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ কার্যালয় / রড / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net