Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বিএনপির মনোনয়ন বঞ্চিত: সাতক্ষীরা-২-এ আলীম সমর্থকদের মশাল মিছিল, সাতক্ষীরা-৩-এ শহিদুল অনুসারীদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 12:30 pm
Last modified: 04 November, 2025, 12:34 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

বিএনপির মনোনয়ন বঞ্চিত: সাতক্ষীরা-২-এ আলীম সমর্থকদের মশাল মিছিল, সাতক্ষীরা-৩-এ শহিদুল অনুসারীদের বিক্ষোভ

সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে বিএনপির প্রার্থী করায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আব্দুল আলীম সমর্থকরা। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর ডা. শহিদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করছেন।
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 12:30 pm
Last modified: 04 November, 2025, 12:34 pm
গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার পর সদরের বিসিক মোড় থেকে মশাল মিছিল করেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি নেতা আব্দুল আলীম সমর্থকরা। ছবি: স্ক্রিনগ্র্যাব

সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে বিএনপির প্রার্থী করায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আব্দুল আলীম সমর্থকরা। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার পর সদরের বিসিক মোড় থেকে মশাল মিছিল করেন দলটির শতাধিক নেতাকর্মী। মিছিলটি ঋশিল্পী মোড়ে পৌঁছে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জিয়াউল হক মধু, শিবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, 'সাতক্ষীরা-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। আমরা লাবসা ইউনিয়নের সাত বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে বিএনপি প্রার্থী হিসেবে দেখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের পুনঃবিবেচনার আহ্বান জানান নেতাকর্মীরা।'

এদিকে, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর ডা. শহিদুল আলমের সমর্থকরা বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতায় সড়ক অবরোধ করেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ডা. শহিদুল আলমের সমর্থকরা। ছবি: টিবিএস

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতায় সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। জনদুর্ভোগ কমাতে কিছুসময়ের জন্য সড়ক খোলা হলেও পরে বিএনপি নেতাকর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। বিকেলে তারা কালিগঞ্জ উপজেলা সদরে আরও অবরোধ বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভে অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী। একই দাবিতে গত রাতে তারা একটি বিক্ষোভ সমাবেশও করেছেন।

উল্লেখ্য, এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন / বিক্ষোভ / মশাল মিছিল / সাতক্ষীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net