Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাই সনদ, গণভোট বিতর্ক ও নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রিতায় স্থিতিশীলতা বিপন্ন: ফাহমিদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 04:10 pm
Last modified: 30 October, 2025, 05:59 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন

জুলাই সনদ, গণভোট বিতর্ক ও নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রিতায় স্থিতিশীলতা বিপন্ন: ফাহমিদা খাতুন

মানুষের মনে সন্দেহ হচ্ছে যে, আদৌ জাতীয় সংসদ নির্বাচন হবে কি-না। আর নির্বাচন হলেও সেটা কি নির্ভরযোগ্য হবে নাকি ত্রুটিপূর্ণ নির্বাচন হবে-সেটা নিয়েও শঙ্কা রয়েছে।
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 04:10 pm
Last modified: 30 October, 2025, 05:59 pm

সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, জুলাই সনদ ও তা বাস্তবায়নের অর্ডার এবং গণভোট নিয়ে রাজনীতিতে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, তা খুবই চিন্তার বিষয়।

তিনি বলেন, 'গত বছরের ৫ আগস্ট থেকেই সবার চাওয়া ছিল, যত দ্রুত নির্বাচন হবে, ততোই দেশের জন্য মঙ্গল। গত এক বছরের বেশি সময় ধরে সরকার সংস্কার, নানা কমিশন গঠন করে শেষে ঐক্য সৃষ্টির বদলে অনৈক্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা অনিশ্চিত করে তুলেছে।'

ড. ফাহমিদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মানুষের মনে সন্দেহ হচ্ছে যে, আদৌ জাতীয় সংসদ নির্বাচন হবে কি-না। আর নির্বাচন হলেও সেটা কি নির্ভরযোগ্য হবে নাকি ত্রুটিপূর্ণ নির্বাচন হবে-সেটা নিয়েও শঙ্কা রয়েছে। আর নির্বাচন যিদি ত্রুটিপূর্ণ হয়, তার পরিণতি কেমন হবে- এসব ভয়ও রয়েছে ব্যবসায়ীসহ সব শ্রেণীর মানুষের মধ্যে। আর এসবের প্রভাব গিয়ে পড়ছে অর্থনীতিতে।'

তিনি বলেন, 'গত এক বছর ধরে দেশি-বিদেশি বিনিয়োগ শুন্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সামগ্রিকভাবে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আর এর প্রভাব পড়ছে মানুষের জীবনে। এগুলো বর্তমান সরকারকে বুঝতে হবে। তাদের লম্বা সময় ধরে ক্ষমতা থাকার কথা নয়। সরকারের উচিত ছিল দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া। সেগুলো না করে তারা নানা কারণে রিফর্মের নামে পেন্ডোরার বাক্স খুলে বসে, নানা বিষয়ে কমিশন গঠন করে সময় ব্যয় করেছে- যার ফলাফল আসলে শুন্য।'

তিনি আরও বলেন, 'সরকার এমন কিছু স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যেসব সিদ্ধান্ত নিতে রাজনৈতিক বৈধ্যতার দরকার হয়। বছর জুড়ে এসব নিয়ে আলোচনা আর মিটিংয়ের পর মিটিং করে সেগুলো এখন গুটিয়ে আনতে পারছে না। এসব স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই সরকারের নেই, কেবল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারই এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।'

সিপিডির এই নির্বাহী পরিচালক বলেন, 'বর্তমান সরকার কৌশলগত কারণেই হোক বা যে কারণেই হোক না কেন- বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করেও কোন সংস্কার করতে পারেনি। এর মাধ্যমে এক-দেড় বছর সময় নষ্ট করেছে। এসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে। এ সংকট দূর করে দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। অন্যথা অর্থনীতি ও জনজীবনে আরও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে।'

Related Topics

টপ নিউজ

ড. ফাহমিদা খাতুন / সিপিডি / জুলাই সনদ / গণভোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net