Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতির কথা জানালেন আলী রিয়াজ; গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের মতবিরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 09:55 am
Last modified: 09 October, 2025, 09:58 am

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতির কথা জানালেন আলী রিয়াজ; গণভোটের সময় নিয়ে বিএনপি-জামায়াতের মতবিরোধ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 09:55 am
Last modified: 09 October, 2025, 09:58 am
ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের  বিষয়ে 'অনেক দূর অগ্রগতি' হয়েছে। এখন জাতীয় গণভোটের কাঠামো ও সময়সূচি নিয়ে আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞরা প্রথমে আনুষ্ঠানিক আদেশ জারির ওপর গুরুত্ব দিয়েছেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় শেষ হওয়া বৈঠকের পর তিনি বলেন, 'সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা নিবিড় যোগাযোগ ও দিকনির্দেশনা দিয়েছেন।

'এটা আমাদের সকলের অর্জন, এটা আমাদের ধরে রাখতে হবে।'

আলী রিয়াজ আরও বলেন, 'আজকে আমাদের লক্ষ্য ছিল গণভোটের কাঠামো ও সময় ঠিক করা। বিশেষজ্ঞরা বলেছেন প্রথমে আদেশ জারি করতে হবে।' 

বুধবার বিকেলে শুরু হওয়া বৈঠকে সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় নিয়ে ঐকমত্য আসেনি। 

বিএনপি জাতীয় নির্বাচনের দিন এবং জামায়াতে ইসলামী আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের কথা বলেছে।

এছাড়া গণভোট আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ, সংবিধান আদেশ, গণভোটের জন্য আদেশ কিংবা প্রজ্ঞাপন জারি—এসব ব্যাপারেও মীমাংসা হয়নি। তাছাড়া ঐকমত্য হয়নি সনদের 'নোট অভ ডিসেন্ট' নিয়েও।

আলী রিয়াজ বলেন, 'সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন মতামত এসেছে। কিছু দল জাতীয় নির্বাচনের দিন ও কিছু দল নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে প্রস্তাব দিয়েছে।

'তবে ঐকমত্য আছে যে আগামী সংসদকে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের জন্য প্রথমদিকে নির্ধারিত কিছু সময় দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আগামী দু-একদিনের মধ্যে বিশেজ্ঞদের সাথে আলোচনা করে সরকারের কাছে সুপারিশ করব এবং দলগুলোকে জানাব।'
 
'আমরা আশা করি একটি স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠান করব। ইতিমধ্যে তিন-চতুর্থাংশ দল তাদের প্রতিনিধিদের নাম পাঠিয়েছে। আগামী ১৫ তারিখ না হলেও যেন ১৬-১৭ তারিথে একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়,' বলেন তিনি।

আলী রিয়াজ বলেন, ১৮ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে সমস্ত নথিপত্র ও সব দলের মতামত অন্তর্ভুক্ত থাকবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নভেম্বরের শেষ দিকে আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত।

'এটা নভেম্বরে নিশ্চিত হয়ে গেলে এর ওপরে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে বাংলাদেশে ১৯ দিনের ব্যবধানেও গণভোট হওয়ার রেকর্ড আছে,' বলেন তিনি।

তাহের বলেন, জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার: 'নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন'। 

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, 'জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই গণভোট হয়ে যেতে পারে। শুধু আলাদা ব্যলট ছাপাতে হবে। একটা দলেরই শুধু নোট অভ ডিসেন্ট। তারা তো বলে সংস্কার মানে; কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার নোট অভ ডিসেন্ট দেয়।' 

বিএনপির নোট অভ ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, 'একটি পার্টির নোট অভ ডিসেন্ট তো পুরো জাতির ম্যান্ডেটের বিষয় হতে পারে না। নোট অভ ডিসেন্ট মানেই পার্ট অভ ডিসিশন নয়।' 

জামায়াতের প্রতিনিধি শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটা আদেশ জারি হবে। 'ওই আদেশে গণভোটের উল্লেখ থাকবে এবং সংসদের দুটি ক্ষমতা থাকবে। একটি হচ্ছে গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংশোধন হবে এবং পরে সংসদ হিসেবে কার্যকর হবে।' 

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সভায় বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা 'যুক্তিসম্মত ব্যয় ও প্রস্তুতির কারণে'। 

তিনি আরও বলেন, তাড়াহুড়ো করে নির্বাচনের আগে গণভোট আয়োজন করার অর্থ হলো জাতীয় নির্বাচন প্রলম্বিত করা।

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / জুলাই সনদ বাস্তবায়ন / গণভোট / জাতীয় ঐকমত্য কমিশন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net