Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2025, 08:20 am
Last modified: 06 October, 2025, 08:22 am

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার

টিবিএস রিপোর্ট
06 October, 2025, 08:20 am
Last modified: 06 October, 2025, 08:22 am
ফাইল ছবি: সংগৃহীত

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। রোববার তার পরিবার এ তথ্য জানিয়েছে।

তার স্বজনরা জানান, ৮২ বছর বয়সি এই নেতা ২৭ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি এখনও বেঁচে আছেন।

তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন সংবাদমাধ্যমকে বলেন, 'তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তার হৃদযন্ত্র কাজ করছে।' তোফায়েলের মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন তিনি।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের শুরু থেকেই তার স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। গত এক বছরে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৪৩ সালে ভোলায় জন্মগ্রহণকারী তোফায়েল আহমেদ ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। সামরিক শাসনের বিরুদ্ধে ১৯৬৯ সালের অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। ২৭ বছর বয়সে, ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

কর্মজীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

Related Topics

টপ নিউজ

তোফায়েল আহমেদ / আওয়ামী লীগ নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net