Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 04:10 pm
Last modified: 27 September, 2025, 04:21 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়

প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে: রিজভী

তিনি বলেন, ‘শেখ হাসিনা চারজনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার জন্য। এটা কোনো সভ্য দেশে হতে পারে?’
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 04:10 pm
Last modified: 27 September, 2025, 04:21 pm
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসর বসে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত ভূলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, 'দোলন ভুইয়ার মতো দলের সামান্য কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি। আওয়ামী দোসররা নানাভাবে আশ্রয় নিয়ে সমাজে তাণ্ডব চালাচ্ছে। প্রশাসন এখানে নিশ্চুপ কেন? অপরাধীদের ছবি তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি শুনেছি তারা বিভিন্ন বালু মহাল, ঘাট দখল করে ব্যবসা করছে। প্রশাসন কি তাহলে ঠুটো জগন্নাথ হয়ে আছে? প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ বসে আছে। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি নস্যাৎ করতে আওয়ামী লীগ কাজ করছে।'

তিনি বলেন, 'শেখ হাসিনা চারজনের মাধ্যমে সব অপকর্ম করেছে। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে মেরে ফেলার জন্য। এটা কোনো সভ্য দেশে হতে পারে?'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বোমা বর্ষণ করো। এমন রক্তপিপাসু খুনি মানসিকতার ব্যক্তি এতদিন দেশ চালিয়েছিল। শেখ হাসিনার সরকারে থাকার জন্য শিশুদের হত্যা করেছে, প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। এ দেশের মানুষ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না।'

ছবি: টিবিএস

প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, দোলন ভুইয়ার ওপর হামলার দায় প্রশাসনকেই নিতে হবে। অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আরেকটা ঘটনা যদি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জ প্রশাসন। যদি তাদের পেছনে প্রভাবশালী কেউ থাকে তাহলে আমাদের জানান, সে যদি বিএনপির কেউ হয় তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / বিএনপি / আওয়ামী লীগ / প্রশাসন / আওয়ামী দোসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net