Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় সরকারের কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 04:05 pm
Last modified: 27 August, 2025, 04:23 pm

Related News

  • জঙ্গল সলিমপুরের উন্নয়নে ২৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন, পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় সরকারের কমিটি গঠন

কমিটিতে চারজন উপদেষ্টাসহ আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 04:05 pm
Last modified: 27 August, 2025, 04:23 pm
আজ (২৭ আগস্ট) টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । ছবি: রাজীব ধর, টিবিএস

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' উপাধি ব্যবহার বন্ধসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

দুই পক্ষের অনড় অবস্থান ও দাবি আদায়ের আন্দোলনের মুখে মন্ত্রিপরিষদ বিভাগ একটি কমিটি গঠন করেছে। এতে চারজন উপদেষ্টাসহ আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার 'প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে'।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে রয়েছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম; ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. তানভির মঞ্জুর।

এছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজনে এ কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

Related Topics

টপ নিউজ

বিএসসি / বুয়েট / ডিপ্লোমা প্রকৌশলী / কমিটি গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জঙ্গল সলিমপুরের উন্নয়নে ২৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন, পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net