Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসভবনের সামনে অবস্থান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 12:55 pm
Last modified: 25 August, 2025, 03:17 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসভবনের সামনে অবস্থান

জুলাই-আগস্ট অভ্যুত্থানকে নিয়ে ক্রমাগতভাবে বিতর্কিত মন্তব্য করায় গতকাল বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 12:55 pm
Last modified: 25 August, 2025, 03:17 pm
ছবি: টিবিএস

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে একটি গ্রুপ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারে মাসুদ আলম টিবিএসকে বলেন, 'বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে দুদক সংলগ্ন তার বাসার সামনে অবস্থান নিয়েছে সাত-আট জনের একটি গ্রুপ। আন্দোলনকারীরা নিজেদের এনসিপির নেতাকর্মী হিসাবে পরিচয় দিয়েছে।'

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তমা ফারিয়া টিবিএসকে বলেন, 'ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। কারণ তিনি বিপ্লবী ছাত্র-জনতাকে রাজাকারের বাচ্চা, কালো শক্তি ও অভিনেতা বলে উল্লেখ করেছেন।'

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, দুদক কার্যালয় সংলগ্ন সেগুনবাগিচা কনকর্ডের সামনে ১২-১৪ জনের একটি দল 'ছাত্র জনতা'র ব্যানারে অবস্থান করছেন। তারা বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  

এদিকে আন্দোলনকারীদের অবস্থানের কারনে দুদকের সামনের রাস্তায় যানাচলাচলে ধীর গতি দেখা যায়।

আন্দোলনকারীদের অবস্থানের কারনে দুদকের সামনের রাস্তায় যানাচলাচলে ধীর গতি দেখা যায়। ছবি: টিবিএস

উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানকে নিয়ে ক্রমাগতভাবে বিতর্কিত মন্তব্য করায় গতকাল বিএনপির পক্ষ থেকে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিএনপির দপ্তরের একটি বিশ্বস্ত সূত্র টিবিএস-কে এ তথ্য নিশ্চিত করেছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, 'আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে আপনার বক্তব্য সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করেন, আপনার এ বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্ত। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিচ্ছেন।'

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য করায় বিএনপির ফজলুর রহমানকে শোকজ

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশতাধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ছাত্র-জনতার বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।'

এতে ফজলুর রহমানকে উদ্দেশ করে বলা হয়েছে, 'এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।'

Related Topics

টপ নিউজ

বিতর্কিত মন্তব্য / ফজলুর রহমান / অবস্থান / গ্রেপ্তার / জুলাই অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net