Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, দুর্ভোগে বনজীবীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 03:50 pm
Last modified: 01 June, 2025, 03:56 pm

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, দুর্ভোগে বনজীবীরা

শ্যামনগর উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, উপজেলাটিতে নিবন্ধিত জেলে রয়েছেন ২৩ হাজার ৯২৮ জন। কিন্তু সরকারি সহায়তা পাচ্ছেন মাত্র ৮ হাজার ৩২৪ জন।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 03:50 pm
Last modified: 01 June, 2025, 03:56 pm
সুন্দরবনে নদীতে মাছ ধরছেন জেলেরা। ছবি: টিবিএস

সুন্দরবনে আজ (১ জুন) থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী সরকারি নিষেধাজ্ঞা। বন বিভাগের জারি করা এই নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত ইকো ট্যুরিজম, মাছ ও কাঁকড়া শিকার, মধু আহরণসহ সব ধরনের মানবিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞায় চরম দুর্ভোগে পড়েছেন সুন্দরবন-নির্ভর মানুষেরা।

সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের বনজীবী সাইফুল ইসলাম বলেন, 'সুন্দরবন মানেই আমাদের পেটে ভাত। বনে যেতে না পারলে চুলা জ্বলবে কীভাবে? সরকার যে চাল দেয়, তা সবার ভাগে পড়ে না। বরং যারা বনেই যায় না, তারা বরাদ্দের চাল পায়।'

শ্যামনগর উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, উপজেলাটিতে নিবন্ধিত জেলে রয়েছেন ২৩ হাজার ৯২৮ জন। কিন্তু সরকারি সহায়তা পাচ্ছেন মাত্র ৮ হাজার ৩২৪ জন। তিন মাসে প্রতিজনকে বরাদ্দ দেওয়া হচ্ছে ৭৭ কেজি চাল, যা দেওয়া হবে দুই কিস্তিতে। জেলেদের অভিযোগ, সহায়তার ঘাটতির পাশাপাশি বরাদ্দ বণ্টনেও রয়েছে অনিয়ম ও দুর্নীতি।

জেলে জলিল গাজী বলেন, 'এই সময় কাঁকড়া ডিম দেয় না। তাহলে নিষেধাজ্ঞা কেন? যাদের নামে বিএলসি আছে, তারা অনেকেই বনে যায় না, বরং লাইসেন্স ভাড়া দিয়ে খায়। আমরা যারা প্রকৃত বনজীবী, তারা বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছি।'

সুন্দরবন। ছবি: টিবিএস

নাম প্রকাশে অনিচ্ছুক এক বনজীবী জানান, নিষেধাজ্ঞার সময় প্রকৃত জেলেরা বনে না গেলেও একটি চক্র গোপনে মাছ ধরে। বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে তারা কীভাবে বনে যায়, সে প্রশ্নও তোলেন তিনি। দাবি করেন, বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে এই কার্যক্রম চলে।

এ বিষয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, 'জীববৈচিত্র্য রক্ষায় নিষেধাজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।'

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / সুন্দরবন কাঁকড়া / নিষিদ্ধ / জেলে / বনজীবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net